Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুনর্গঠনের প্রতীক: সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো চূড়ান্ত
    ব্যাংক

    পুনর্গঠনের প্রতীক: সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো চূড়ান্ত

    মনিরুজ্জামানডিসেম্বর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তারল্য সংকটে বিপর্যস্ত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ তাদের নতুন প্রাতিষ্ঠানিক লোগো চূড়ান্ত করেছে।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এই লোগো ব্যাংকটির পুনর্গঠন কার্যক্রম, শাসন সংস্কার এবং আমানতকারীদের হারানো আস্থা ফেরানোর প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।

    বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, নতুন লোগোর মাধ্যমে ব্যাংকটি বিতর্কিত পুরোনো পরিচয় পেছনে ফেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়বদ্ধ ব্যাংকিং কাঠামোর দিকে এগোবার বার্তা দিচ্ছে।

    আমানত সুরক্ষা ও রেজল্যুশন স্কিম:

    ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় এই নজিরবিহীন একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমানতকারীদের অর্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক একটি সমন্বিত রেজল্যুশন স্কিম চূড়ান্ত করেছে।

    স্কিম অনুযায়ী, ক্ষুদ্র আমানতকারীরা যেকোনো সময় ২ লাখ টাকা পর্যন্ত আমানত তুলতে পারবেন। বড় অংকের আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। তবে প্রথম ২ লাখ টাকা তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। বাকি অর্থ নির্ধারিত ধাপে পরিশোধ করা হবে। স্থায়ী আমানত বা এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা রাখা হয়েছে। গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ ছাড়ও থাকছে।

    করপোরেট কাঠামো ও পরিচালনা:

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। বর্তমানে বাংলাদেশ ব্যাংক মনোনীত সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংকটির কার্যক্রম তদারকি করছে।

    এ ছাড়া বেইল-ইন প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার আমানত ‘খ-শ্রেণির’ শেয়ারে রূপান্তর করা হয়েছে। এতে ব্যাংকটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ও রেজল্যুশন স্কিম নিয়ে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা বাতিল করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক ছাড়তে চায় এসআইবিএল, আনুষ্ঠানিক আবেদন

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম

    এপ্রিল 28, 2026
    সম্পাদকীয়

    ডিজিটাল ব্যাংক: ব্যাংকিং জগতে নতুন ইশতেহার

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.