Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাচ্ছেন অনুগ্রহভাতা
    ব্যাংক

    রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাচ্ছেন অনুগ্রহভাতা

    সিভি ডেস্কUpdated:জানুয়ারি 10, 2026জানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসলামী ব্যাংকগুলোর একত্রীকরণ কি একটি কার্যকর সমাধান?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অনুগ্রহভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির সব কর্মকর্তা ও কর্মচারী ২০২৪ সমাপ্ত বছরের জন্য এ অনুগ্রহভাতা পাবেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক ২০২৫ সালের ৬ নভেম্বর অনুগ্রহভাতা দেওয়ার প্রস্তাব পাঠায়। অগ্রণী ও রূপালী ব্যাংক একই ধরনের প্রস্তাব পাঠায় ১৯ নভেম্বর ২০২৫ তারিখে। এসব প্রস্তাব পর্যালোচনা শেষে ২০২৪ সমাপ্ত বছরের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনুগ্রহভাতা হিসেবে প্রদানের অনুমোদন দেওয়া হয়।

    ব্যাংক সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। তবে একই সঙ্গে তারা মনে করছেন, শুধু অনুগ্রহভাতা নয়, খেলাপি ঋণ, ব্যবস্থাপনার দুর্বলতা ও কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে ব্যাংকিং খাতে কার্যকর ও টেকসই সংস্কার জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    দক্ষিণ চীন সাগর থেকেই কী শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ?

    জুন 16, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন আইন কীভাবে ইসরায়েলের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বকে রক্ষা করে?

    জুন 16, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকে আস্থা ফিরছে, কমেছে টাকা উত্তোলন

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.