Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

    হাসিব উজ জামানUpdated:জানুয়ারি 12, 2026জানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার শরীয়াহভিত্তিক অর্থায়নের আওতায় নতুন করে ১০ হাজার কোটি টাকার তহবিল সংগ্রহ করতে যাচ্ছে। এ জন্য ১০ বছর মেয়াদি একটি ইসলামী বন্ড বা সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুকুকের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর প্রস্তাবে সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

    এই সুকুকের বিপরীতে যেসব সম্পদ ভিত্তি হিসেবে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবা।

    ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১’ নামে এই বন্ডটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১৪ জানুয়ারি) সরকার আনুষ্ঠানিকভাবে ব্যাংকটি থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

    উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। নতুন এই ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার সরবরাহ করেছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের শেয়ার থেকে। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাস্তবায়ন হলে যেভাবে বদলাবে মধ্যপ্রাচ্যের সমীকরণ

    আগস্ট 3, 2026
    মতামত

    কেন ইসরায়েল বিশ্বজুড়ে উদীয়মান স্বৈরশাসকদের বন্ধু?

    আগস্ট 3, 2026
    আন্তর্জাতিক

    ইরান ও কুয়েতের মধ্যে আনুগত্য কীভাবে অবিশ্বাসে পরিণত হলো?

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.