Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা ব্যাংকের এমডি ও সিইও হলেন ওসমান এরশাদ ফয়েজ
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের এমডি ও সিইও হলেন ওসমান এরশাদ ফয়েজ

    মনিরুজ্জামানজানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ওসমান এরশাদ ফয়েজ। তিনি গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    আন্তর্জাতিক ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ওসমান এরশাদ ফয়েজের। কর্মজীবনে তিনি বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল নির্ধারণ, প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিচালন কাঠামো, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ফিনটেক খাতে তার বিস্তৃত দক্ষতা রয়েছে।

    ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

    এরও আগে ওসমান এরশাদ ফয়েজ এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টানা পাঁচ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউজ অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।

    প্রযুক্তিনির্ভর নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালে ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লিজেন্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেন। নারী নেতৃত্ব এবং ব্যবসায় নারীদের অগ্রগতিতে ভূমিকার জন্য ইনভলভ, ফাইন্যান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের সহায়তায় প্রকাশিত ‘হিরোস গ্লোবাল রোল মডেল’ তালিকায় তিনি একাধিকবার স্থান পেয়েছেন। পাশাপাশি ২০১৫ সাল থেকে তিনি সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।

    শিক্ষাজীবনে ওসমান এরশাদ ফয়েজ ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে নির্বাহী শিক্ষা কর্মসূচিও সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

    দায়িত্ব গ্রহণের পর ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের। তিনি জানান, গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও দৃঢ় করা, প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনা এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করাই তার প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ডিজিটাল ব্যাংক: ব্যাংকিং জগতে নতুন ইশতেহার

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক ছাড়তে চায় এসআইবিএল

    এপ্রিল 27, 2026
    মতামত

    নীরব সংকটের নাম: হোয়াইট-কলার অপরাধ ও ঋণ খেলাপি

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.