Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আস্থায় ব্যাংকে আমানত বাড়ছে: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    আস্থায় ব্যাংকে আমানত বাড়ছে: বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানজানুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের কারণে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই থেকে মানুষ ধীরে ধীরে আবার ব্যাংক খাতে ফিরছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ব্যাংকে জমা পড়ছে। এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে মুদ্রাবাজারে, যেখানে নগদ টাকার সরবরাহ সাম্প্রতিক মাসে কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের (২০২৫ সাল) সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৪ হাজার ২৭৪ কোটি টাকা। সেপ্টেম্বর মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকা, যা অক্টোবর মাসে নেমে এসেছে ২ লাখ ৭০ হাজার ৪৪৯ কোটি টাকায়। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, মুদ্রাবাজারে নগদ টাকার এই পতন মূলত মানুষের আস্থা ফিরে আসারই ইঙ্গিত।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, “ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ কমে আসার মানে হলো গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে। কিছু কারণে মানুষ আতঙ্কিত হয়ে টাকা তুলেছিল। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভয় কেটে যাওয়ায় মানুষ আবার ব্যাংকে টাকা রাখছে।”

    পরিসংখ্যানও বিষয়টি পরিষ্কার করে দেখাচ্ছে। গত এক বছরে নগদ টাকার ওঠানামার প্রবণতা ছিল লক্ষ্যনীয়। ২০২৪ সালের জুনে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। জুলাইয়ে তা কমে হয় ২ লাখ ৮৭ হাজার ২৯৪ কোটি, আগস্টে বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি, সেপ্টেম্বর কমে ২ লাখ ৮৩ হাজার ৫৫৩ কোটি, অক্টোবর ২ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি, নভেম্বর ২ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি এবং ডিসেম্বর ২ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকায়।

    ২০২৫ সালের জানুয়ারিতে নগদ টাকা কমে ২ লাখ ৭৪ হাজার ২৩৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকায় নেমেছিল। এরপর ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ বাড়া-কমার মধ্য দিয়ে জুন পর্যন্ত পৌঁছে ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকায়। কিন্তু এরপর ফের নগদ টাকার প্রবাহ ধারাবাহিকভাবে কমতে থাকে, যা জুলাইয়ে নেমে ২ লাখ ৮৭ হাজার ২৯৪ কোটি এবং আগস্টে ২ লাখ ৭৬ হাজার ৪৯৪ কোটিতে দাঁড়ায়।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরে আসা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। টাকা ঘরে থাকলে বিনিয়োগ হয় না, বিনিয়োগ না হলে অর্থনীতির গতি বাড়ে না। ব্যাংকে টাকা ফিরলে তা ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়াতে সাহায্য করে।” তিনি সতর্ক করে যোগ করেন, “এই আস্থা ধরে রাখতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে, ভুয়া ঋণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ জোরদার করতে হবে।”

    নগদ টাকার সঙ্গে মুদ্রা সরবরাহেও কিছুটা সংকোচন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ব্যাংক খাতে ছাপানো টাকার স্থিতি বা রিজার্ভ মানি ছিল ৩ লাখ ৮৮ হাজার ১৯৬ কোটি ৪ লাখ টাকা। অক্টোবর মাসে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৮৮৭ কোটি ৪ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে রিজার্ভ মানি কমেছে ৭ হাজার ৩০৯ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    রপ্তানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল

    এপ্রিল 10, 2026
    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.