Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিলাসবহুল বাস চুক্তিতে ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি
    ব্যাংক

    বিলাসবহুল বাস চুক্তিতে ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 14, 2026জানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা।

    গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছিল। এই বাস কেনার জন্য এস আলম গ্রুপের মালিকানাধীন ওজি ট্রাভেলস লিমিটেড ২০২৩ সালের ২০ ডিসেম্বর নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে ১০৯ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সব বাস সরবরাহ দেওয়ার কথা থাকলেও দুই বছর পেরিয়ে গেলেও একটি বাসও ওজি ট্রাভেলসের কাছে পৌঁছায়নি।

    এ ঘটনায় বড় ঝুঁকিতে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কারণ, ওজি ট্রাভেলস ও আফতাব অটোমোবাইলসের মধ্যকার ক্রয়চুক্তির পুরো অর্থই বিনিয়োগ করেছিল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা। এর মধ্যেই ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যায়। বিতর্কিত এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা আত্মগোপনে চলে যান এবং সড়কে চলাচলকারী বাসের সংখ্যা কমে শতকের নিচে নেমে আসে। ফলে ব্যাংকের বিনিয়োগকৃত অর্থ আদায় অনিশ্চয়তার মুখে পড়ে।

    ব্যাংক সূত্র জানায়, ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৩৪টি বাস কেনার জন্য ওজি ট্রাভেলসকে ১০৯ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দেওয়া হয়। এর পর ২০২৪ সালের ১০ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত আট দফায় আফতাব অটোমোবাইলসের অনুকূলে মোট ৮৫ কোটি ৩০ লাখ টাকা ঋণ ছাড় করে খাতুনগঞ্জ শাখা। কিন্তু বাস সরবরাহ না হওয়ায় এই অর্থ কার্যত ঝুঁকিতে পড়ে।

    ঋণ আদায়ে ব্যর্থ হয়ে গত ২৬ আগস্ট ইসলামী ব্যাংক চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এ মামলা দায়ের করে। মামলার নম্বর ৫৮৪/২৫। নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ আগস্ট পর্যন্ত ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকা। মামলায় ওজি ট্রাভেলস, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলীসহ এস আলম পরিবারের একাধিক সদস্যকে বিবাদী করা হয়। একই সঙ্গে আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং এর চার পরিচালককেও আসামি করা হয়েছে।

    গত ৯ নভেম্বর আদালত রায়ে ৬০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময় পার হলেও টাকা পরিশোধে কোনো অগ্রগতি নেই বলে ব্যাংক জানিয়েছে। এ ছাড়া অর্থঋণ মামলার পাশাপাশি প্রতারণার অভিযোগে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক একটি ফৌজদারি মামলাও করেছে ইসলামী ব্যাংক। যার মামলা নম্বর ২৮৭৩। ব্যাংকের অভিযোগ, পুরো অর্থ পরিশোধের পরও বাস সরবরাহ না করে ঋণগ্রহীতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে।

    ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, “সময়মতো বাস সরবরাহ হলে সেগুলো ব্যাংকের নামেই রেজিস্ট্রেশন হতো এবং ঋণের বিপরীতে কোলাটারেল সিকিউরিটি হিসেবে ব্যাংকের নিয়ন্ত্রণে থাকত। কিন্তু তা না হওয়ায় ব্যাংকের পুরো বিনিয়োগ এখন ঝুঁকিতে।”

    ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাভানা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হোসাইন বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এর বেশি তিনি মন্তব্য করেননি। এস আলম গ্রুপের কর্ণধার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    ব্যাংক

    জুলাইয়ে এক লাফে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়ালো ১২৫০ কোটি টাকা

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.