Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নজিরবিহীন অগ্রগতি
    বাণিজ্য

    মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নজিরবিহীন অগ্রগতি

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 25, 2026এপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের নিংবো-ঝৌশান বন্দর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি।

    চমকপ্রদ বিষয় হলো, মাত্র ৩১টি কন্টেইনারবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে এই রেকর্ড অর্জিত হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে পুরো বছরে যেখানে ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই সেই পরিমাণ ছাড়িয়ে গেছে মোংলা বন্দর।

    শুধু কন্টেইনার হ্যান্ডলিং নয়, অন্যান্য পণ্য পরিবহনেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বন্দর সূত্র জানায়, সাত মাসে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক কার্গো জাহাজ থেকে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন বিভিন্ন পণ্য খালাস ও পরিবহন করা হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ দশমিক ৩ শতাংশ বেশি।

    এ সময় মোংলা বন্দর দিয়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়িও আমদানি হয়েছে, যা বন্দরটির ক্রমবর্ধমান বাণিজ্যিক সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, অর্থবছরের এখনও কয়েক মাস বাকি থাকলেও বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ইতোমধ্যে গত বছরের মোট পরিমাণ অতিক্রম করেছে। তিনি জানান, বন্দর ব্যবহার আরও সহজ ও কার্যকর করতে হিরণ পয়েন্ট এলাকায় এইচপি-১, এইচপি-২ এবং এইচপি-৩ নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ চালু করা হয়েছে।

    তার ভাষ্য অনুযায়ী, নতুন বার্থগুলোতে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের জাহাজ পরিচালনা সম্ভব হচ্ছে। ইতোমধ্যে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে সেখানে অপারেশন সম্পন্ন করেছে। ফলে বন্দরের সক্ষমতা ও কার্যক্রম দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, চাল, গম, সার, ক্লিংকার, কয়লা, তেল, পাথর, ভুট্টা, এলপিজি, তৈলবীজ, অটোমোবাইল ও বিভিন্ন শিল্প যন্ত্রপাতি আমদানি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, রেশমি কাপড়, মাটির টাইলসসহ নানা ধরনের পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে।

    বন্দর সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন অপারেশনাল সুবিধা চালুর কারণে মোংলা বন্দরের কার্যক্রমে গতি এসেছে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এই বন্দরের গুরুত্ব আরও বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের শৃঙ্খলা ফেরানোর নেপথ্য নায়ক ছিলেন “মুনীর চৌধুরী”

    এপ্রিল 25, 2026
    বাণিজ্য

    বন্দরে বিদেশি বিনিয়োগের ঢেউ, বদলাচ্ছে চট্টগ্রাম

    এপ্রিল 25, 2026
    বাণিজ্য

    স্টেবলকয়েন ঝড় বাংলাদেশের সামনে নীতিগত ও কৌশলগত এক বড় চ্যালেঞ্জ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.