Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একই পণ্যে বহুস্তর কর ব্যবস্থার পরিবর্তন চায় বিটিএমএ
    বাণিজ্য

    একই পণ্যে বহুস্তর কর ব্যবস্থার পরিবর্তন চায় বিটিএমএ

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 27, 2026এপ্রিল 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একই পণ্যের উৎপাদনের প্রতিটি ধাপে আলাদা আলাদা কর আরোপ এবং ক্রমবর্ধমান কর কাঠামোর চাপ দেশের রপ্তানি খাতকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

    তিনি বলেন, একটি পণ্য কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পোশাক পর্যন্ত পৌঁছাতে একাধিক ধাপে কর দিতে হচ্ছে। এতে মোট উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা বৈশ্বিক বাজারে টিকে থাকার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

    শওকত আজিজ রাসেল জানান, কটন থেকে শুরু করে গ্রে ফ্যাব্রিকস, রঙিন ফ্যাব্রিকস এবং শেষে তৈরি পোশাক—এই প্রতিটি ধাপে প্রায় ৩ শতাংশ করে কর আরোপ হচ্ছে। ফলে মোট করভার দাঁড়াচ্ছে প্রায় ১২ থেকে ১৪ শতাংশে। তাঁর মতে, একই পণ্যের ওপর বারবার কর আরোপ শিল্প খাতে অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে।

    তিনি আরও বলেন, রপ্তানি খাতে দেওয়া প্রণোদনার ওপর কর আরোপ করা হলে তা মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে। এ পরিস্থিতিতে রপ্তানি আয়ের ওপর উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার এবং রপ্তানি ভর্তুকির ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব দেন তিনি।

    অন্যদিকে সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, কর রিটার্ন অনলাইনে দাখিলের সুযোগ আরও সম্প্রসারণ করা হয়েছে এবং করদাতাদের সুবিধায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিল্প খাতের প্রতিনিধিরা মনে করছেন, এসব সুবিধা বাস্তব প্রয়োগে এখনো নানা জটিলতা রয়ে গেছে।

    বিটিএমএ সভাপতি বলেন, বিশ্ববাজারে বর্তমানে তৈরি পোশাকের প্রায় ৭০ শতাংশই ম্যান-মেড ফাইবারনির্ভর। কিন্তু বাংলাদেশ এখনো এ খাতে পিছিয়ে রয়েছে। নতুন ধরনের ফাইবার আমদানিতে কর ও শুল্ক সহজ করা গেলে এ খাতে অগ্রগতি সম্ভব হবে বলে তিনি মনে করেন।

    সবুজ জ্বালানিতে বিনিয়োগ প্রসঙ্গে তিনি সোলার প্যানেল স্থাপনে ব্যবহৃত একাধিক এইচএস কোডের জটিলতার কথা তুলে ধরেন। তাঁর মতে, একটি একক কোডের আওতায় আনা গেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সহজ হবে এবং শিল্প খাতে এর প্রসার ঘটবে।

    এ ছাড়া বন্ড সুবিধা এবং বাণিজ্যিক আমদানিতে একই পণ্যের ভিন্ন মূল্য নির্ধারণের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এতে বাজারে বৈষম্য তৈরি হচ্ছে এবং কর ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন শওকত আজিজ রাসেল। তিনি আরও জানান, ভ্যাট ও অগ্রিম কর ফেরত পেতে দীর্ঘ সময় লাগছে, যা শিল্প খাতের নগদ প্রবাহে চাপ সৃষ্টি করছে।

    সব মিলিয়ে কর কাঠামোর জটিলতা ও নীতিগত অসামঞ্জস্য দ্রুত সমাধান না হলে দেশের রপ্তানি খাত আরও দুর্বল হয়ে পড়তে পারে বলে সতর্ক করেন বিটিএমএ সভাপতি।

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    রড শিল্পে ৯০ হাজার টাকা বিক্রি করে মুনাফা ৬৭৯, কর ছাড় দাবি

    এপ্রিল 27, 2026
    বাণিজ্য

    নীতিমালা অমান্য করে বন্দর এলাকায় কনটেইনার ডিপো

    এপ্রিল 27, 2026
    বাণিজ্য

    মধ্যপ্রাচ্য যুদ্ধেই বিশ্ববাজারে ইউরিয়ার দাম বেড়েছে ৭০%

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.