Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনসিটিতে মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিহাস গড়া সাফল্য
    বাণিজ্য

    এনসিটিতে মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিহাস গড়া সাফল্য

    নিউজ ডেস্কজুন 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার পরিচালনাকারী টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চলতি বছরের মে মাসে ইতিহাস গড়েছে। মাসজুড়ে এখানে সর্বোচ্চ কনটেইনার পরিচালনার রেকর্ড হয়েছে।

    বন্দর সূত্রে জানা গেছে, মে মাসে এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬টি ২০ ফুট সমমান একক (টিইইউ) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এটি এখন পর্যন্ত একক মাসে এনসিটির সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩টি একক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সিডিডিএল বর্তমানে এনসিটি পরিচালনা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালের কার্যক্রমে গতি এসেছে বলে দাবি করা হচ্ছে।

    মে মাসে পরিচালিত মোট কনটেইনারের মধ্যে আমদানি পণ্য ছিল ৫৯ হাজার ৮৫১টি একক এবং রপ্তানি পণ্য ছিল ৬৬ হাজার ৬৪৫টি একক। সব মিলিয়ে মাসজুড়ে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬টি একক কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। এতে দৈনিক গড় দাঁড়ায় ৪ হাজার ৮১টি একক কনটেইনার।

    চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিডিডিএল টার্মিনালের কার্যক্রমে গতি আনে। জাহাজে অবস্থান, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গেট ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপ্রাপ্তদের সক্রিয়তায় কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হয়েছে।

    বর্তমানে চট্টগ্রাম বন্দরে তিনটি টার্মিনালের মাধ্যমে কনটেইনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে এনসিটি প্রধান টার্মিনাল হিসেবে কাজ করছে। পাশাপাশি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং জেনারেল কার্গো বার্থেও কনটেইনারবাহী জাহাজ পরিচালনা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পণ্যের মান ও বৈচিত্র্য বৃদ্ধিই রপ্তানি বৃদ্ধির পথ খুলে দেবে

    জুন 24, 2026
    বাণিজ্য

    সিঙ্গাপুর থেকে ১৩৫৬ ব্যয়ে আসছে দুই কার্গো এলএনজি

    জুন 24, 2026
    অর্থনীতি

    অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি, কোথাও প্রবৃদ্ধি কোথাও পতন

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.