জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান-কে এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (১৪ জুন) এই কমিটি গঠনের প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি উত্থাপন করেন প্রধান হুইপ নূরুল ইসলাম। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
নতুন গঠিত এই স্থায়ী কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন মীর শাহ আলম, মোহাম্মদ জালাল উদ্দীন, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত। এছাড়া অর্থমন্ত্রী পদাধিকার বলে এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

