Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী
    বাণিজ্য

    করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    নিউজ ডেস্কজুন 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হলে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রাকযোগে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশি পণ্য চীনের বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

    গতকাল শনিবার (২৭ জুন) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও একই বিষয় তুলে ধরেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব ধরনের পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন সরকারের লক্ষ্য হচ্ছে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ইতিবাচক ফল হিসেবে ভবিষ্যতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি জানান, চট্টগ্রামে ৮০০ একর জমির ওপর একটি চীনা শিল্প পার্ক গড়ে তোলার বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী চীনের শীর্ষ নেতৃত্ব ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব উদ্যোগ ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

    সিলেটের শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ আইনজীবী তৈরির লক্ষ্যে সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইনবিষয়ক গবেষণা, বিভিন্ন মামলার বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার মতো বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ চালু করা গেলে আইনজীবীদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

    এ সময় অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন সংসদে উত্থাপনের পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আর্জেন্টিনাকে অনেক পেছনে ফেলেছে ব্রাজিল

    জুন 28, 2026
    বাণিজ্য

    দেশে ৬০ লাখ ইভি চললেও নিবন্ধন মাত্র ৬৬৯

    জুন 28, 2026
    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.