Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্যাস সংকট দূর করেই অর্থনীতিতে গতি আনবে সরকার: বাণিজ্যমন্ত্রী
    বাণিজ্য

    গ্যাস সংকট দূর করেই অর্থনীতিতে গতি আনবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    নিউজ ডেস্কজুন 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির।

    আজ রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে বিশ্ব ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহের সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

    তিনি আরও বলেন, উদ্যোক্তাদের বর্তমান সংকট মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করতে একাধিক প্রকল্প চালু রয়েছে। এসব উদ্যোগ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আব্দুল মুক্তাদির বলেন, গত ১৭ বছরে দেশে প্রত্যাশিত হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়নি। এর ফলে আয় বৈষম্য বেড়েছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

    অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, প্রযুক্তি ও বাজার সংযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    গ্যাস অনুসন্ধানের সক্ষমতা বাড়াতে বাপেক্সের নতুন পরিকল্পনা

    জুলাই 27, 2026
    বাণিজ্য

    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

    জুলাই 27, 2026
    বাণিজ্য

    পোশাক রপ্তানিতে ভিয়েতনামের পেছনে বাংলাদেশ, হারানোর শঙ্কা প্রতিযোগিতার সক্ষমতা

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    আন্তর্জাতিক জুলাই 27, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.