Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানি-রপ্তানির ব্যবধান বেড়ে বাণিজ্য ঘাটতি ২৪ বিলিয়ন ডলার
    বাণিজ্য

    আমদানি-রপ্তানির ব্যবধান বেড়ে বাণিজ্য ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

    মনিরুজ্জামানজুলাই 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৈদেশিক বাণিজ্যে চাপ আরও বেড়েছে। আমদানি ব্যয় ধারাবাহিকভাবে বাড়লেও সেই তুলনায় রপ্তানি আয় বাড়েনি। ফলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পণ্য বাণিজ্যে ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

    খাতসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি, কাঁচামাল আমদানির ব্যয় বৃদ্ধি এবং রপ্তানির তুলনায় আমদানি দ্রুত বাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে দেশের বৈদেশিক খাতে নতুন করে চাপ তৈরি হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ মোট ৬৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৬০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে আমদানি ব্যয় বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ।

    অন্যদিকে একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৪০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয় প্রায় ২ শতাংশ কমেছে। আমদানি ও রপ্তানির এই বড় ব্যবধানই বাণিজ্য ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

    চলতি হিসাবের ভারসাম্যেও ঘাটতি থাকলেও আগের বছরের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মে মাস শেষে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৩০ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৮ কোটি ডলার।

    তবে সামগ্রিক বৈদেশিক লেনদেনের চিত্র ইতিবাচক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অর্থবছরের প্রথম ১১ মাসে ওভারঅল ব্যালান্সে উদ্বৃত্ত হয়েছে ৪০২ কোটি ডলার। অথচ আগের অর্থবছরের একই সময়ে এই সূচকে ১১৫ কোটি ডলারের ঘাটতি ছিল।

    এ সময় প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাই থেকে মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৭৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ২ হাজার ৭৫০ কোটি ডলারের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি।

    অন্যদিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে যেখানে বাংলাদেশ ১৫৫ কোটি ডলারের এফডিআই পেয়েছিল, সেখানে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৩১ কোটি ডলারে।

    শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। আলোচিত সময়ে নিট হিসাবে ১৭ কোটি ৫০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ বাজার থেকে বেরিয়ে গেছে। আগের অর্থবছরের একই সময়ে এই বহির্গমনের পরিমাণ ছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    তিন খাতে নতুন নীতি, বদলাবে দেশের অর্থনীতি

    জুলাই 10, 2026
    বাণিজ্য

    রপ্তানি বাড়াতে ১৫ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে সরকার

    জুলাই 9, 2026
    অর্থনীতি

    শূন্য থেকে শিল্পসাম্রাজ্য—ডেকো গ্রুপের উত্থানের পেছনের অজানা গল্প

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.