Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্ধ বেক্সিমকো কারখানায় প্রাণ ফেরাতে যুক্তরাজ্য-চীনের ২ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব
    বাণিজ্য

    বন্ধ বেক্সিমকো কারখানায় প্রাণ ফেরাতে যুক্তরাজ্য-চীনের ২ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব

    নিউজ ডেস্কঅক্টোবর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিমকোর একটি কারখানায় আবার উৎপাদন শুরুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও চীনের দুটি প্রতিষ্ঠান। তারা মোট ২৩ মিলিয়ন, অর্থাৎ ২ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন মিললে গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ‘প্রিফিক্স ফ্যাশনস লিমিটেড’ আগামী বছরের এপ্রিলেই চালু হতে পারে।

    প্রস্তাবিত এই বিনিয়োগে অর্থায়ন করবে ব্রিটিশ প্রতিষ্ঠান ‘চার্টার এইচসিপি লিমিটেড’ ও চীনা প্রতিষ্ঠান ‘বেস্টিং লিমিটেড’। পুরো উদ্যোগে অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছে জাপানি-বাংলাদেশি যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘রিভাইভাল গ্লোবাল’।

    প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীরা বেক্সিমকো গ্রুপের সঙ্গে পাঁচ বছরের জন্য লিজ বা চুক্তিতে যাবে। কারখানার উৎপাদিত পণ্য রপ্তানি করে যে অর্থ আসবে, তা সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এরপর লিয়েনধারী ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে ওই অর্থ থেকে ঋণের কিস্তি কেটে নেবে। ফলে ঋণ পরিশোধের অর্থ ব্যবস্থাপনায় বেক্সিমকো গ্রুপের সরাসরি হস্তক্ষেপ থাকবে না। উদ্যোক্তাদের মতে, এতে ঋণ পরিশোধের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

    উদ্যোগের অগ্রগতি নিয়ে আগামী ১১ অক্টোবর বিনিয়োগ সুবিধা প্রদানকারী শীর্ষ সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বেক্সিমকো ও রিভাইভাল গ্লোবালের কর্মকর্তাদের। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া গেলে প্রিফিক্স ফ্যাশনস চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

    কারখানাটি চালু হলে প্রাথমিক পর্যায়ে প্রায় ২ হাজার ৫০০ শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে। এখানে তৈরি পোশাকের প্রধান অংশই যাবে আন্তর্জাতিক বাজারে। পরিকল্পনা অনুযায়ী, মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশই হবে জ্যাকেট। উদ্যোক্তাদের প্রত্যাশা, উৎপাদন শুরুর পরবর্তী দুই থেকে তিন বছরের মধ্যে এই কারখানা থেকে প্রায় ৫০ কোটি, অর্থাৎ ৫০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা সম্ভব হবে।

    প্রিফিক্স ফ্যাশনসের মাধ্যমে নেওয়া এই উদ্যোগ সফল হলে ধাপে ধাপে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাকি ১৫টি বন্ধ ইউনিটও চালুর পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়িত হলে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানো ৩০ হাজারের বেশি শ্রমিকের আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

    বেক্সিমকো গ্রুপের কারখানাগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মুখে পড়ে। এরপর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ব্যর্থতার প্রেক্ষাপটে ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকার কারখানাগুলো বন্ধ ঘোষণা করে। এর আগে শ্রমিকদের বকেয়া পরিশোধে সরকার ৫২৬ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের মালিকানার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি কারাবন্দি আছেন।

    প্রতিবেদন অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের মোট ব্যাংকঋণ ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু গাজীপুরের ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২টি কারখানার বিপরীতে ঋণ ২৯ হাজার ৯২৫ কোটি টাকা। এই ঋণের সবচেয়ে বড় অংশ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের, যার পাওনা প্রায় ২৩ হাজার ২৮৫ কোটি টাকা।

    এই বিশাল ঋণের বোঝার মধ্যেই বেক্সিমকো প্রথমে বিদেশি বিনিয়োগে একটি কারখানা চালু করে উৎপাদন ও রপ্তানি আবার শুরুর পরিকল্পনা নিয়েছে। প্রিফিক্স ফ্যাশনসের উদ্যোগ সফল হলে একই মডেলে পার্কের অন্য বন্ধ ইউনিটগুলো চালুর পথও খুলতে পারে। তবে প্রস্তাবটি এখনো অনুমোদনের অপেক্ষায়। বিডা ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, ব্যাংকঋণের বিপুল দায় এবং বিনিয়োগকারীদের শর্তের বাস্তবায়নই ঠিক করবে এই উদ্যোগ কতদূর এগোয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পাকিস্তান থেকে নিত্যপণ্য আমদানির উদ্যোগ টিসিবির

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    বরিশালের একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!

    নভেম্বর 24, 2026
    বাণিজ্য

    পাঁচ মাস পর দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.