Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানিতে ট্রেসেবিলিটির ৬৬ ঘাটতি, সমাধানে ৬ সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের
    বাণিজ্য

    রপ্তানিতে ট্রেসেবিলিটির ৬৬ ঘাটতি, সমাধানে ৬ সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের

    নিউজ ডেস্কঅক্টোবর 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপ-আমেরিকাসহ বড় বাজারে রপ্তানির ক্ষেত্রে পণ্যের ট্রেসেবিলিটি, অর্থাৎ পণ্য কোথায়, কীভাবে ও কাদের হাতে তৈরি হলো তার তথ্য সংরক্ষণ, ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর সরবরাহ চেনে এ-সংক্রান্ত ৬৬টি ঘাটতি চিহ্নিত করেছে সরকার। এই সংকট মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় একটি সমন্বিত ‘জাতীয় ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম’ ও কৌশলপত্র প্রণয়নসহ ছয় দফা সিদ্ধান্ত নিয়েছে।

    সম্প্রতি সচিবালয়ে মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের আয়োজনে এক উচ্চপর্যায়ের জাতীয় সভা হয়। সেখানে সরকারি-বেসরকারি খাত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাজারে ট্রেস-অ্যান্ড-ট্র্যাক এবং পরিবেশগত ও সামাজিক কমপ্লায়েন্সের শর্ত দিন দিন কঠোর হচ্ছে। পণ্যের উৎস ও উৎপাদনের তথ্য দেখাতে না পারলে ভবিষ্যতে ইউরোপ-আমেরিকার বাজারে বাংলাদেশের রপ্তানি বড় বাধার মুখে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি নতুন নিয়মের সময়সূচিও এ প্রসঙ্গে সামনে এসেছে।

    ইইউর ‘ক্যাচ’ ডিজিটাল সার্টিফায়েড ব্যবস্থা ২০২৬ সালের ১০ জানুয়ারি থেকেই চালু হয়েছে। এটি অনলাইননির্ভর ডিজিটাল প্রশংসাপত্র ও ট্র্যাকিং পদ্ধতি, যা সমুদ্রে অবৈধ বা অনিয়মিত মৎস্য শিকার রোধে ব্যবহার করা হয়। ইইউর বনায়ন নীতি বাধ্যতামূলক হচ্ছে ২০২৬ সালের ৩০ ডিসেম্বর থেকে। ২০২৭ সালের তৃতীয় বা চতুর্থ প্রান্তিকে কার্যকর হবে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ (ডিপিপি)। একই বছরের ডিসেম্বরে কার্যকর হবে ‘ফোর্সড লেবার রেগুলেশন’। এ ছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের আওতায় ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে কসাইখানা পর্যায় পর্যন্ত ট্রেসেবিলিটি চালুর সময়সীমা নির্ধারিত আছে।

    এসব নিয়মের আওতায় রপ্তানিতে ডিজিটাল তথ্য থাকতে হয়। ট্রেসেবিলিটি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য এখন দেশে নেই। তাই সমস্যা চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরি করা হয়েছে।

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরবরাহ চেনে ট্রেসেবিলিটি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার অবিচল। তাঁর ভাষ্য, ট্রেসেবিলিটির প্রয়োজন শুধু রপ্তানিতে সীমাবদ্ধ নয়। অভ্যন্তরীণ বাজারে খাদ্যের বিশুদ্ধতা রক্ষা এবং পণ্যের হঠাৎ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজতেও এটি কাজে লাগানো হবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজনেস ইনিশিয়েটিভ ফর লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের যৌথ প্রকল্প ‘সাসটেইনেবল ইন দ্য টেক্সটাইল সেক্টর (এসটিআইএলই-২)’-এর আওতায় একটি তথ্যগত ঘাটতি মূল্যায়ন সমীক্ষা হয়। এতে তৈরি পোশাক, চামড়া ও জুতা, কৃষি-খাদ্য এবং মৎস্য ও চিংড়ি খাতের সরবরাহ চেন খতিয়ে দেখা হয়। সমীক্ষায় মোট ৬৬টি ঘাটতি পাওয়া যায়।

    ‘ক্রিটিক্যাল প্রেফারেন্স স্কোরিং’ পদ্ধতিতে এর মধ্যে ৩৯টিকে অতি গুরুত্বপূর্ণ বা কাঠামোগত সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৩৯টি তিন ভাগে ভাগ করা: আশু সংকট ১৮টি, যেগুলো আগামী ১৮ মাসের মধ্যে সমাধান করতে হবে। কাঠামোগত সংকট ১৩টি, যেগুলোর সমাধানের সময় ১৮ থেকে ৩৬ মাস। কৌশলগত সংকট ৮টি, যেগুলো ৩৬ থেকে ৬০ মাসের মধ্যে সমাধানযোগ্য।

    ক্ষেত্রভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘাটতি কারিগরি ও ডেটা-সংক্রান্ত ক্ষেত্রে, ১৪টি, যার পাঁচটি অতি গুরুত্বপূর্ণ। নীতি ও প্রবিধানে ঘাটতি ১৪টি, যার চারটি ক্রিটিক্যাল। প্রাতিষ্ঠানিক ও সুশাসনে ১২টি, যার তিনটি ক্রিটিক্যাল। খাতভিত্তিক কাঠামোয় ৯টি, শিল্পের সক্ষমতায় ৮টি এবং অর্থসংস্থানে ৭টি ঘাটতি পাওয়া গেছে।

    সমীক্ষার মতে, মূল দুর্বলতা ডেটার সম্পূর্ণ অনুপস্থিতি নয়। বরং বিভিন্ন সংস্থা ও কাস্টমস ব্যবস্থার মধ্যে তথ্যের বিচ্ছিন্নতা এবং ইন্টারঅপারেবিলিটির অভাবই বড় সমস্যা। আন্তর্জাতিক সরবরাহ চেইনে রপ্তানিকারকের উৎস-তথ্যের সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষের রিয়েল-টাইম সংযোগ নেই। পোশাকে ব্যবহৃত তুলার উৎসের স্পষ্ট তথ্য না থাকায় যুক্তরাষ্ট্রের ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ মানতে জটিলতা তৈরি হচ্ছে। দেশে পর্যাপ্ত ফরেনসিক পরীক্ষার ব্যবস্থাও নেই, ফলে বিদেশি সংস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

    এই ঘাটতি কাটাতে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে ‘সরবরাহ চেন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: কার্যকারিতা টুল হিসেবে ট্রেসেবিলিটি’ শীর্ষক জাতীয় কর্মশালা করে। সভাপতিত্ব করেন তৎকালীন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিকেএমইএ, ফ্লেক্সা, ফোয়াব ও বিল্ডের প্রতিনিধিরা। বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএলওর শীর্ষ প্রতিনিধিরাও ছিলেন। তাঁরা মাঠপর্যায়ের চিত্র তুলে ধরেন এবং সমাধানের সুপারিশ করেন। পরে ১২ অক্টোবর কর্মশালার আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি হয়।

    প্রতিবেদনে বলা হয়, উরমি গ্রুপ, এপিলিয়ন ও ফতুল্লা অ্যাপারেলসের মতো কিছু প্রতিষ্ঠান ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চালু করেছে। চামড়া ও চিংড়ি খাতেও বিচ্ছিন্ন কিছু পাইলট প্রকল্প আছে। কিন্তু জাতীয় পর্যায়ে কোনো সমন্বিত প্ল্যাটফর্ম নেই। তাই এসব বিচ্ছিন্ন উদ্যোগকে এক ছাতার নিচে এনে একটি আন্তঃকার্যক্ষম ডিজিটাল প্ল্যাটফর্ম গড়া হবে।

    বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, পোশাক খাত ইইউর ডিপিপি, সিএসডিডিডি ও ইএসপিআরের মতো কঠোর নীতিমালার মুখে রয়েছে। জিআইজেডের সহায়তায় ৩০০টির বেশি কারখানায় ইএসজি ও ডিপিপি পাইলটিং চলছে। তাঁর মতে, বিচ্ছিন্ন ক্রেতা-চাহিদার বদলে পুরো খাতের জন্য বিজিএমইএকে ফোকাল পয়েন্ট ধরে একটি একক, মানসম্মত কাঠামো তৈরি করা উচিত। চামড়া ও জুতা খাতে আইএলওর সহায়তায় ২০টি কারখানায় পাইলটিং চলছে। এ খাতের জন্য একটি জাতীয় আরবিসি সেল ও জাতীয় কর্মপরিকল্পনা প্রয়োজন বলেও মত দেন তিনি। কর্মশালায় সর্বসম্মতিক্রমে ছয়টি মূল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়নের জন্য ফোকাল পারসনও ঠিক করা হয়েছে।

    প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, স্পষ্ট প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও ডেটা মানদণ্ড ঠিক করে অতি দ্রুত ‘জাতীয় ট্রেসেবিলিটি কৌশলপত্র’ চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে ফোকাল পয়েন্ট বাণিজ্য মন্ত্রণালয়, জিআইজেড ও বিল্ড। দ্বিতীয় সিদ্ধান্তে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ‘জাতীয় ট্রেসেবিলিটি স্টিয়ারিং কমিটি’ গঠন করা হবে, যা কার্যক্রম তদারকি করবে।

    তৃতীয় সিদ্ধান্তে ডেটা ভেরিফিকেশন, ইউনিক আইডেন্টিফায়ার এবং সব খাতকে এক জায়গায় আনতে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, জিআইজেড ও বিল্ডের যৌথ উদ্যোগে একটি ইন্টারঅপারেবল জাতীয় ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম তৈরি হবে। চতুর্থ সিদ্ধান্তে ট্রেসেবিলিটির ধারণা ছড়িয়ে দিতে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রস্তুত করতে সংলাপ ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।

    পঞ্চম সিদ্ধান্তে বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানের পৃথক ট্রেসেবিলিটি উদ্যোগ ও সমীক্ষাকে বাণিজ্য মন্ত্রণালয়ের একক ছাতার নিচে আনা হবে। ষষ্ঠ সিদ্ধান্তে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা ও ট্রেসেবিলিটির জন্য গঠিত ‘পলিসি কো-অর্ডিনেশন ইউনিট’কে মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ থেকে রপ্তানি অনুবিভাগে সরিয়ে নেওয়া হবে।

    বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, ২০২৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও জিআইজেডের সঙ্গে বিল্ড ট্রেসেবিলিটি নিয়ে কাজ করছে। দেশীয় ট্রেসেবিলিটি গুরুত্বপূর্ণ হলেও প্রথম ধাপে রপ্তানি ট্রেসেবিলিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ক্রেতাদের চাহিদা মেটাতে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চালু এবং জাতীয় ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম গঠন জরুরি।

    সংশ্লিষ্টদের মতে, ছয় দফা সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সুরক্ষিত থাকবে। দেশীয় বাজারেও নিত্যপণ্যের সরবরাহে স্বচ্ছতা ও মান নিশ্চিত করা সম্ভব হবে। সিদ্ধান্তগুলো এখনো পরিকল্পনার ধাপে। আশু সংকটগুলো সমাধানের সময় ১৮ মাস, আর ইইউর বেশ কিছু নিয়ম ২০২৬ ও ২০২৭ সালেই কার্যকর হচ্ছে। তাই সময়মতো প্ল্যাটফর্ম দাঁড় করানো এবং বিচ্ছিন্ন উদ্যোগগুলোকে এক জায়গায় আনাই হবে মূল চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পাকিস্তান থেকে নিত্যপণ্য আমদানির উদ্যোগ টিসিবির

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    বরিশালের একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!

    নভেম্বর 24, 2026
    বাণিজ্য

    পাঁচ মাস পর দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.