Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশেই পণ্য উৎপাদনের সুযোগ থাকলেও আমদানি নির্ভরতার পেছনে অর্থনৈতিক কারণ কি?
    বাণিজ্য

    দেশেই পণ্য উৎপাদনের সুযোগ থাকলেও আমদানি নির্ভরতার পেছনে অর্থনৈতিক কারণ কি?

    মৈত্রীনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত অর্থবছরে ২০২৫-২৬ ঋণপত্রের মাধ্যমে আমদানির দায় মেটাতে দেশের খরচ হয়েছে প্রায় ৭০ দশমিক ৪ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে তা প্রায় ৮ লাখ ৬০ হাজার কোটি। এই তালিকায় রয়েছে জ্বালানি তেল, এলএনজি, ওষুধের কাঁচামাল থেকে শুরু করে গম, চিনি, ভোজ্যতেল ও নানা সামগ্রী।

    রান্নাঘরের ভাত হয়তো দেশের মাঠের, কিন্তু পাতের ডাল, রান্নার তেল, চায়ের চিনি আর আটার বড় অংশ এসেছে বিদেশ থেকে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে চিনি, তেল, গম ও ডালসহ সাতটি অত্যাবশ্যকীয় পণ্যের চাহিদার মাত্র ১১ শতাংশ দেশে মেটে, বাকি ৮৯ শতাংশ আমদানি হয়। এনবিআরের তথ্য মতে,গত অর্থবছরে এসব পণ্য ও কাঁচামাল এসেছে প্রায় ১ কোটি ৫৪ লাখ টন।

    প্রশ্ন হলো, দেশে যেসব পণ্য উৎপাদনের সুযোগ আছে, সেগুলোও কেন বিদেশ থেকে আনতে হয়?

    বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) হিসাবে ২০২৫–২৬ অর্থবছরে রপ্তানি আয় প্রায় ৪৮ বিলিয়ন ডলার। আমদানি রপ্তানির ফারাকে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৭২৮ কোটি ডলারের বেশি। আগের বছরের তুলনায় তা প্রায় ৩৪ শতাংশ বেশি, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

    অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে এমন প্রবণতা বৈদেশিক খাতের জন্য চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রপ্তানি আয় প্রত্যাশিত হারে না বাড়লে আমদানি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

    অর্থনৈতিকভাবে যুক্তি কি বলে?

    এ প্রশ্নের তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো। তাঁর প্রস্তাবিত তত্ত্বের নাম ‘Comparative Advantage Theory’ বা তুলনামূলক সুবিধার তত্ত্ব। এই তত্ত্বের মূল ভিত্তি হলো ‘Opportunity Cost’ বা সুযোগ ব্যয় এবং ‘Relative Efficiency’ বা আপেক্ষিক দক্ষতা। কথাটা সহজ। কোনো দেশ সব পণ্য উৎপাদনে অন্য দেশের চেয়ে বেশি দক্ষ হলেও তাকে সবকিছু নিজে উৎপাদন করতে হবে, এমন নয়। বরং যে পণ্য অন্য দেশের তুলনায় কম সুযোগ ব্যয়ে উৎপাদন করা সম্ভব, সেই পণ্যে বিশেষায়িত হওয়াই অর্থনৈতিকভাবে লাভজনক।

    অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে গিয়ে অন্য যে পণ্য বা উৎপাদনের সুযোগ ছেড়ে দিতে হয়, সেটিই সুযোগ ব্যয়। যে পণ্য উৎপাদনে একটি দেশের সুযোগ ব্যয় অন্য দেশের তুলনায় কম, সেই পণ্যে দেশটির তুলনামূলক সুবিধা রয়েছে। এভাবে কোনো দেশ তার আপেক্ষিক দক্ষতা ও তুলনামূলক সুবিধার খাতগুলোতে বেশি সম্পদ ব্যবহার করে অন্য পণ্য আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করলে উভয় দেশই বাণিজ্য থেকে লাভবান হতে পারে।

    যে আইনজীবী নিজের চিঠি সবচেয়ে দ্রুত টাইপ করতে পারেন, তিনিও টাইপের কাজটি সহকারীকে দেন। কারণ ওই সময়ে তিনি মামলার কাজ করলে লাভ বেশি। দেশের ক্ষেত্রেও হিসাব তাই। জমি, শ্রম, গ্যাস, বিদ্যুৎ ও পুঁজি সীমিত। সব খাতে ছড়িয়ে দিলে কোনোটিতেই সেরা ফল মিলবে না।

    কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা

    একটি দেশে চূড়ান্ত পণ্য তৈরি হলেই সেটি পুরোপুরি দেশীয় উৎপাদন হয়ে যায় না। উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল যদি বিদেশ থেকে আনতে হয়, তাহলে সেই শিল্পও আমদানিনির্ভর। যেমন:

    • ওষুধশিল্পে সক্রিয় ওষুধি উপাদান বা এপিআইয়ের ৮৫ শতাংশের বেশি আমদানি করতে হয়, যার পেছনে বছরে প্রায় ১৩০-১৫০ কোটি ডলার ব্যয় হয়।
    • পোলট্রি শিল্পে সয়াবিন মিল ও ভুট্টা। পশুখাদ্য উৎপাদনে ভুট্টা ও সয়াবিন মিলের সম্মিলিত ব্যবহার প্রায় ৭৫ শতাংশ। সয়াবিন মিলের অংশ ২০ থেকে ৩০ শতাংশ, আর ভুট্টা প্রধান শস্য-উপাদান। ২০২৫-২৬ বিপণন বছরে দেশ ১৭ লাখ ৪০ হাজার টনের বেশি ভুট্টা আমদানি করেছে, এর ৬৮ শতাংশ ব্রাজিল থেকে।
    • ইলেকট্রনিকস শিল্পে চিপ, যন্ত্রাংশ ও প্রযুক্তি।ইলেকট্রনিকস শিল্পেও চিপ ও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশের ক্ষেত্রে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা রয়েছে। ইস্পাতশিল্পে স্ক্র্যাপ ও অন্যান্য কাঁচামাল বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়।

    প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার ঘাটতি

    সব পণ্য উৎপাদনের জন্য শুধু জমি বা লোকবল থাকলেই হয় না। আধুনিক যন্ত্রপাতি, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনবল ও মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।

    আলুর কথাই ধরা যাক। বিবিএসের তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে দেশে আলু উৎপাদিত হয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার টন, বার্ষিক চাহিদা প্রায় ৯০ লাখ টন, অর্থাৎ উদ্বৃত্ত প্রায় ২২ লাখ ৭০ হাজার টন। তবু প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের জন্য উপযোগী আলুর সংকট আছে। দেশি আলুর অনেক জাতে আর্দ্রতা ও চিনির পরিমাণ বেশি থাকায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পণ্যে তা অনুপযুক্ত।

    সংরক্ষণেও দুর্বলতা। সর্বশেষ হিসাবে, দেশে ৩৫১টি হিমাগারের মোট ধারণক্ষমতা ৪৫ লাখ টন। কিন্তু কৃষক হিমাগারের দরজায় আলু বেচছেন কেজিপ্রতি ১০ থেকে ১৩ টাকায়, অথচ উৎপাদন ও সংরক্ষণ খরচ ২৫ থেকে ৩০ টাকা। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে ফসল তোলার পর উৎপাদনের এক-চতুর্থাংশের বেশি নষ্ট হয়।

    পেঁয়াজ আরেকটি উদাহরণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন ছিল ৪২ লাখ ৫০ হাজার টন, চাহিদা ২৫ থেকে ৩০ লাখ টনের মধ্যে। তবু মৌসুমের শেষে দাম বাড়ে, কারণ ফসলোত্তর ক্ষতি ২৫ শতাংশ পর্যন্ত। আমদানি কমেছে ঠিকই। কিন্তু সংরক্ষণ ও বাজার ব্যবস্থার দুর্বলতায় সংকট কাটেনি। তার সাথে শিল্পায়ন, নগরায়নের ফলে কৃষি জমি খণ্ডিত হয়ে পড়ছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না।

    নিজস্ব বিশেষায়ন গড়তে হবে

    বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিশ্ববাজারে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি। ভিয়েতনাম, ভারত ও অন্যান্য প্রতিযোগী দেশ বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা পাচ্ছে। অপরদিকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে। ফলে শুধু কম খরচে উৎপাদন করলেই হবে না, ব্যবসার ব্যয় কমানো, বন্দর ও লজিস্টিকসের দক্ষতা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং দ্রুত বাণিজ্য সহজ করার মতো সংস্কার বাস্তবায়ন করতে হবে।’’

    তাই পোশাক খাতের বিশেষায়ণ বাড়াতে হবে। ভারত ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন জরুরি।  তাছাড়া বন্দরের অবকাঠামো ও পণ্য খালাসের সক্ষমতা বাড়ানো, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত পণ্য পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    কিন্তু তুলনামূলক সুবিধা পাথরে খোদাই করা নয়। ওষুধশিল্পের কথাই ধরা যাক। এক সময় এটি আমদানির ওপর বেশ নির্ভরশীল ছিল। এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানির গন্তব্য ছিল ১৬২টি দেশ ।

    বাংলাদেশ নিজেও তুলনামূলক সুবিধার তত্ত্বে এগিয়েছে। কম মজুরির শ্রমনির্ভর পোশাক খাতে বিশেষায়িত হয়ে সে বিশ্ববাজারে জায়গা করেছে, আর তুলা, সুতা ও রাসায়নিকের মতো কাঁচামাল আনছে বাইরে থেকে। এটাও দেশের জন্য লাভজনক।

    উল্টো ছবিও আছে। কীটনাশক খাতে তৈরি পণ্য আমদানিতে শুল্ক মাত্র ৫ শতাংশ, অথচ দেশে উৎপাদনের কাঁচামাল আনতে মোট করের বোঝা প্রায় ৫৮ শতাংশ। এই আমদানি সস্তা হয় অর্থনীতির নিয়মে নয়, শুল্ক কাঠামোর কারণে। নীতিই এখানে দেশীয় উৎপাদককে পিছিয়ে দিচ্ছে। কিন্তু এ নীতির প্রভাব পড়ে দেশীয় উৎপাদকদের ওপর। দেশীয় উৎপাদন ধরে না রাখতে পারলে ব্যাহত হবে সম্পূর্ণ ব্যবস্থা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কনটেইনার পরিবহনে বাড়তি মাশুলের পরিকল্পনা রেলওয়ের

    নভেম্বর 9, 2026
    বাণিজ্য

    চট্টগ্রামের প্রাচীন শুঁটকি পট্টিতে বছরে ২,৪০০ কোটি টাকার শুঁটকি লেনদেন

    নভেম্বর 9, 2026
    আন্তর্জাতিক

    ‘ফিলিস্তিনের প্রতি সমর্থনকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে লুলাকে’: ব্রাজিলীয় বিশ্লেষক

    নভেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.