Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শীতের বাজার জমজমাট, চট্টগ্রামে পুরোনো পোশাকের বিক্রি হাজার কোটি ছাড়ানোর আশা
    বাণিজ্য

    শীতের বাজার জমজমাট, চট্টগ্রামে পুরোনো পোশাকের বিক্রি হাজার কোটি ছাড়ানোর আশা

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শীতের আগমনে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বাজার জমে উঠেছে। খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে বাড়ছে বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসব বাজারে এসে বেল হিসাবে শীতের পোশাক কিনছেন। ব্যবসায়ীদের ধারণা, চলতি মৌসুমে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের পাইকারি ও খুচরা বিক্রি মিলিয়ে এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

    চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসা পুরোনো শীতবস্ত্রের বড় অংশ প্রথমে খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাটের গুদামে রাখা হয়। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো শীতপ্রবণ জেলাগুলোতে এসব পোশাকের চাহিদা বেশি। ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররম এলাকাতেও চট্টগ্রাম থেকে প্রতিদিন বিপুল পরিমাণ শীতবস্ত্র যাচ্ছে।

    ব্যবসায়ীরা জানান, চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে পুরোনো পোশাক আমদানি করা হচ্ছে। তবে ডলারের বিনিময় হার, জাহাজভাড়া ও কনটেইনার পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমদানিতে ব্যয় বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ভালো মানের ব্যবহৃত পোশাকের সরবরাহ কমে যাওয়াও দাম বৃদ্ধির একটি কারণ বলে মনে করছেন তাঁরা।

    বর্তমানে পাইকারি বাজারে বিদেশি পুরোনো কম্বলের প্রতি বেল বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায়। প্রতিটি বেলে থাকে ২৮ থেকে ৩০টি কম্বল। জ্যাকেটের বেল মানভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। আর সোয়েটারের বেল পাওয়া যাচ্ছে ৭ হাজার টাকা থেকে। এক বেলে সাধারণত প্রায় ২০০টি সোয়েটার থাকে। এ ছাড়া চীনের পুরুষদের সোয়েটারের বেল ৭ হাজার, থাইল্যান্ডের মেয়েদের সোয়েটার ৮ হাজার এবং মেয়েদের জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের বেল প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    খুচরা বাজারেও ক্রেতাদের আনাগোনা বাড়ছে। জহুর হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটার ও জ্যাকেট ২০০ থেকে ৮০০ টাকা, ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৫০০ টাকা এবং জ্যাকেট ৩০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শিশুদের সোয়েটারের দাম ৫০ থেকে ৬০০ টাকা। মাফলার পাওয়া যাচ্ছে ৪০ থেকে ২০০ টাকা এবং শীতের টুপি ৫০ থেকে ২৫০ টাকায়।

    জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন জানান, তিনটি মার্কেট মিলিয়ে সেখানে ৮০০টির বেশি দোকান রয়েছে। চলতি শীত মৌসুমে আগামী তিন মাসে শুধু এই বাজারেই প্রায় ২০০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন তাঁরা। অন্যদিকে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা জানান, সেখানকার ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক দোকান শীতবস্ত্র বিক্রি করছে। ব্যবসায়ীদের ধারণা, আগামী তিন মাসে এ বাজারে প্রায় ৭০০ কোটি টাকার বিকিকিনি হতে পারে।

    পুরোনো শীতবস্ত্রের প্রধান ক্রেতা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ। তুলনামূলক কম দামে শীত নিবারণের সুযোগ থাকায় তাঁদের কাছে এসব পোশাকের চাহিদা রয়েছে। তবে বিদেশি ব্র্যান্ডের পোশাকও বেলভর্তি অবস্থায় পাওয়া যাওয়ায় তরুণ ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজার থেকে পোশাক নিয়ে নগরীর নিউমার্কেট, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, বহদ্দারহাট, আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামীসহ বিভিন্ন এলাকার ফুটপাতেও প্রতিদিন সন্ধ্যায় বিক্রি শুরু হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    চার মাসে আমদানি ব্যয় বেড়েছে ১৫ শতাংশের বেশি

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    গ্রামীণ পর্যটন বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

    নভেম্বর 23, 2026
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.