Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দেশের বাজারে স্বর্ণের দাম কমল
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় প্রতিদিনই খবর আসে,কখনো সোনার দাম বাড়ছে, আবার কখনো কমছে। বিশ্ববাজারে সোনার দাম কমায় বাংলাদেশের বাজারেও কয়েক দফা দর কমেছে। ২২ নভেম্বর দীর্ঘ ১৩ মাস পর ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে নামে। তবে ২৩ নভেম্বর আবার ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

    এই সোনার দাম আসলে কিভাবে নির্ধারিত হয়? অনেকেই মনে করেন শুধু আন্তর্জাতিক বাজারের দর  এর সাথে মিল রেখে সোনার দাম  উঠানামা করে কিন্তু তার সাথে কাজ করে আরও নানা প্রভাবক।

    আন্তর্জাতিক বাজার গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের বাজারে সেই দর সরাসরি কার্যকর হয় না। স্থানীয় পাইকারি বাজার, পুরোনো সোনার সরবরাহ, আমদানি ব্যয়, ব্যবসায়ীদের মুনাফা এবং বাজুসের সিদ্ধান্ত-সব মিলিয়েই শেষ পর্যন্ত নির্ধারিত হয় ক্রেতার কেনার দাম। ফলে বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে একই হারে কমবে, এমন নিশ্চয়তা নেই।

    বিশ্ববাজারে দাম কমলেও দেশে কেন বেশি?

    সোনার দাম নির্ধারণে প্রথম প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারের স্পট দরের। সেখানে এক আউন্স (প্রায় ৩১.১০৩ গ্রাম) সোনার দাম ডলারে নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সাধারণত দেশের বাজারেও বাড়ার চাপ তৈরি হয়। তবে এর সঙ্গে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে ডলারে সোনার দাম অপরিবর্তিত থাকলেও টাকা দুর্বল হলে আমদানি বা সংগ্রহের স্থানীয় ব্যয় বাড়তে পারে। ফলে দেশের বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

    অন্যদিকে, সুদের হার সোনার দামের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সোনা থেকে নিয়মিত সুদ বা মুনাফা পাওয়া যায় না। তাই ব্যাংক আমানত বা সরকারি বন্ডে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের একাংশ সোনা থেকে অর্থ সরিয়ে আয় পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করেন। এতে সোনার চাহিদা ও দাম কমার চাপ তৈরি হয়। আবার সুদের হার কমার প্রত্যাশা তৈরি হলে সোনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ডলার, যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব

    সাধারণত যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনার চাহিদা বাড়ে। কারণ অনেক বিনিয়োগকারী সোনাকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সংকট হলেই সোনার দাম বাড়বে, এমন নিয়ম নেই। বাজারে নগদ অর্থের চাহিদা বেড়ে গেলে বা বিনিয়োগকারীরা লোকসান সামলাতে সোনা বিক্রি করলে দাম কমতেও পারে।

    এ ছাড়া ডলারের শক্তিশালী অবস্থানও সোনার দামে চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক বাজারে সোনার লেনদেন ডলারে হওয়ায় ডলারের মূল্য বাড়লে অন্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। এতে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়। অর্থাৎ সোনার দাম নির্ভর করে শুধু যুদ্ধ বা নিরাপদ বিনিয়োগের চাহিদার ওপর নয়; ডলার, সুদের হার, বিনিয়োগকারীদের আচরণ এবং বাজারে তারল্যের অবস্থাও গুরুত্বপূর্ণ।

    সাম্প্রতিক দরপতনের পর ২৩ নভেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঘুরে দাঁড়ানোর প্রবণতার খবরও এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের সপ্তাহে প্রায় ৯ শতাংশ পতনের পর সোমবার স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৫ দশমিক ৮০ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তন এ উত্থানে ভূমিকা রাখে। তবে বাজারে রয়েছে অস্থিরতা।

    বাংলাদেশের বাজারে দাম নির্ধারণ হয় যেভাবে

    বাংলাদেশে সোনার দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। তবে সমিতি সরাসরি শুধু আন্তর্জাতিক বাজারের দর ধরে দাম ঘোষণা করে না। এর আগে পুরান ঢাকার তাঁতী বাজারকেন্দ্রিক পাইকারি বাজারের দর বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশ পোদ্দার সমিতি সেখানে সোনার সরবরাহ, চাহিদা, পুরোনো অলংকার থেকে পাওয়া সোনা এবং ব্যাগেজ বিধিতে আসা সোনার পরিমাণ বিবেচনা করে পাইকারি দর নির্ধারণ করে।  ভারতের বাজারদরও দেশের বাজারকে প্রভাবিত করে থাকে।

    এরপর বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটি আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার এবং পাইকারি বাজারের দর পর্যালোচনা করে। স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম পরিবর্তিত হলে বাজুস নতুন দর ঘোষণা করে। পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের মুনাফাও দামের মধ্যে প্রভাব ফেলে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও স্থানীয় বাজারে সরবরাহ সংকট বা ডলারের উচ্চমূল্যের কারণে সেই পতনের পুরো সুবিধা ক্রেতারা নাও পেতে পারেন।

    আমদানিনির্ভরতা ও স্থানীয় বাজারের জটিলতা

    বাংলাদেশে বাণিজ্যিকভাবে বৈধ পথে সোনা আমদানি খুব সীমিত। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে সোনা আমদানির অনুমতি দিলেও ডলারের সংকট, শুল্ক, পূর্বানুমোদন ও কাগজপত্রের জটিলতায় ব্যবসায়ীরা আগ্রহ হারিয়েছেন। আমদানি প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় অর্থও আটকে থাকে। ফলে স্থানীয় বাজারে সোনার সরবরাহের ক্ষেত্রে বিদেশফেরত যাত্রীদের আনা সোনা, পুরোনো অলংকার এবং অবৈধ পথে আসা সোনাই বেশি বিক্রি হয়ে থাকে।

    এ ছাড়া দেশে সোনা কেনাবেচার জন্য স্বতন্ত্র কমোডিটি এক্সচেঞ্জ নেই। এমন ব্যবস্থা থাকলে নির্দিষ্ট নিয়মে সোনার লেনদেন, সরবরাহ ও মূল্য নির্ধারণ করা সম্ভব হতো। বর্তমানে পাইকারি বাজারের দর এবং ব্যবসায়ীদের কয়েক ধাপের মুনাফা যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে দাম বেশি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

    দুবাইয়ের চেয়ে বাংলাদেশে সোনার দাম বেশি কেন

    ২৩ নভেম্বর দুবাইয়ে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪০২ দশমিক ৫০ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৬৩১ টাকা। সে হিসাবে ভরিপ্রতি দাম আনুমানিক ১ লাখ ৫৯ হাজার টাকা।

    একই দিন বাজুস ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছে, অর্থাৎ গ্রামপ্রতি প্রায় ১৬ হাজার ৯৮৫ টাকা। ফলে ব্যবধান ভরিপ্রতি প্রায় ৩৯ হাজার টাকা এবং গ্রামপ্রতি প্রায় ৩ হাজার ৩৫৪ টাকা। অর্থাৎ দুই বাজারের দামের ব্যবধান প্রায় ৩৯ হাজার টাকা। তবে দুবাইয়ের এই দর ভ্যাট ও গয়না তৈরির মজুরিবিহীন; বাংলাদেশে ঘোষিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকলেও মজুরি আলাদা। ফলে ব্যবধানটি সরাসরি খুচরা দামের তুলনা নয়। তবু এই পার্থক্য দেশের সোনার বাজারে আমদানি, সরবরাহ, কর ও মূল্য নির্ধারণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

    ব্যবসায়ীদের বক্তব্য: আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় জরুরি

    প্রথম আলোর এক প্রতিবেদনে বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান এবং পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনা করেই প্রতিদিন পাইকারি দর নির্ধারণ করা হয়।

    বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,

    “যতক্ষণ দেশের অভ্যন্তরে প্রাতিষ্ঠানিকভাবে বৈশ্বিক দরে সোনা কেনা যাবে না, ততক্ষণ জুয়েলারি ব্যবসায়ীরাও সেই দামে দিতে পারবেন না।”

    সামনে সোনার দাম আরও কমবে?

    সোনার দাম আরও কমবে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের সুদের হার, ডলারের গতিপ্রকৃতি, ভূরাজনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের আচরণের ওপর এর গতিপথ নির্ভর করবে।

    সুদের হার বেশি থাকলে সোনার দামে চাপ তৈরি হতে পারে, আবার যুদ্ধ বা অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়তে পারে। তবে বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক দরের পাশাপাশি স্থানীয় সরবরাহ, ডলারের বিনিময় হার ও দাম নির্ধারণের পদ্ধতিও গুরুত্বপূর্ণ।

    এদিকে প্রথম আলোর ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, সোনার দাম থেকে গয়না তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফা ধাপে ধাপে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়। নতুন নিয়মে গয়না কেনার সময় ক্রেতাদের এখন থেকে আলাদা করে মজুরি দিতে হবে। অন্যদিকে পুরোনো গয়না বদল বা বিক্রি করলে আগের চেয়ে ৩ শতাংশ বেশি অর্থ পাবেন তারা। তখন ক্রেতাদের গ্রামপ্রতি ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার টাকা মজুরি দিতে হবে। তাই সোনার ঘোষিত দাম কমলেও গয়না কিনতে ক্রেতার মোট খরচ কত হবে, সেটিও গুরুত্বপূর্ণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    গাজায় ধ্বংসযজ্ঞ চলছেই, আইসিজের রায়ের অপেক্ষায় থাকতে পারে না বিশ্ব

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ‘লেম ডাক’ প্রেসিডেন্ট কি ইরান যুদ্ধ আরও বাড়াবেন, নাকি পিছু হটবেন?

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.