Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অলিম্পিক সিমেন্টের কারখানায় উৎপাদন করাবে হাইডেলবার্গ
    বাণিজ্য

    অলিম্পিক সিমেন্টের কারখানায় উৎপাদন করাবে হাইডেলবার্গ

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্টের কারখানা ব্যবহার করে সিমেন্ট উৎপাদনের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে ছয় মাসের চুক্তিতে যাওয়ার অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এতে নিজস্ব কারখানার বাইরে উৎপাদন সুবিধা ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও নমনীয় করার সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।

    বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, অলিম্পিক সিমেন্ট হাইডেলবার্গের সরবরাহ করা কাঁচামাল ও প্যাকেজিং উপকরণ ব্যবহার করে সিমেন্ট তৈরি করবে। উৎপাদনের ক্ষেত্রে হাইডেলবার্গের নির্ধারিত গুণগত মান এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে। চুক্তিটি প্রাথমিকভাবে ছয় মাস কার্যকর থাকবে। দুই পক্ষের সম্মতিতে পরে এর মেয়াদ বাড়ানো যাবে।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন ও পরিচালন কার্যক্রমে নমনীয়তা বাড়ানো এবং ব্যবসার চাহিদা পূরণই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ব্যবস্থায় বরিশাল ও আশপাশের অঞ্চলে দ্রুত পণ্য সরবরাহ এবং পরিবহন ব্যয় কমানোর সুযোগও তৈরি হবে বলে কোম্পানির সূত্র জানিয়েছে। তবে চুক্তির আওতায় কত পরিমাণ সিমেন্ট উৎপাদন করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

    এদিকে উৎপাদন কার্যক্রমে নতুন এ উদ্যোগের সময়েই আর্থিক চাপে রয়েছে হাইডেলবার্গ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪ টাকা ১১ পয়সা। এই সময়ে কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা, যেখানে আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতি টন সিমেন্টে মুনাফার পরিমাণ কমে যাওয়া এবং বিক্রির পরিমাণ হ্রাস পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শেষ দিনে শুরুতেই বিক্রির চাপ, নিম্নমুখী দুই বাজারের সূচক

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে তুরস্কের সাঙ্কো, তৈরি হবে ৪,৪০০ কর্মসংস্থান

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    জার্মানি-ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি আয় কমল ৬৭৮ মিলিয়ন ডলার

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.