Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তৈরি পোশাক খাতের শ্রমিকদের সমস্যা সমাধান করবে আরএসসি
    বাণিজ্য

    তৈরি পোশাক খাতের শ্রমিকদের সমস্যা সমাধান করবে আরএসসি

    মনিরুজ্জামাননভেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র সংক্রান্ত সব ধরনের অভিযোগ এখন থেকে সমাধান করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। সংস্থাটি এতদিন শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল করলেও এবার তাদের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও বিস্তৃত করা হচ্ছে।

    সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরএসসির বোর্ড অব ডিরেক্টরস গত ২০ অক্টোবর এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই বিস্তৃত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (কম্প্রিহেনসিভ কমপ্লেইন্টস মেকানিজম-সিসিএম) কার্যকর হবে আগামী ১৬ নভেম্বর থেকে।

    নতুন উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিক ও ব্র্যান্ড—তিন পক্ষের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে। এখানে কর্মক্ষেত্রে ওঠা বিভিন্ন সমস্যা দ্রুত ও ন্যায্যভাবে সমাধান করা যাবে। পেশাগত নিরাপত্তার পাশাপাশি নতুন ব্যবস্থায় দেখা হবে—

    • অন্যায্য চাকরিচ্যুতি বা চুক্তি সংক্রান্ত অভিযোগ
    • বেতন, ভাতা ও ছুটির বিষয়
    • সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষি অধিকার
    • শিশু শ্রম, জোরপূর্বক শ্রম ও বৈষম্যের অভিযোগ

    দুই ধাপে বাস্তবায়ন:

    আরএসসি জানিয়েছে, নতুন ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে, ১৬ নভেম্বর থেকে ৫৮টি ব্র্যান্ড এবং ১,১৮৫টি কারখানা এই প্রক্রিয়ার আওতায় আসবে। ছয় মাস পর দ্বিতীয় ধাপে বাকি সব ব্র্যান্ড ও কারখানাকে অন্তর্ভুক্ত করা হবে। সংস্থাটি উল্লেখ করেছে, অংশীদার কারখানাগুলোর সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগ সফল করার মূল চাবিকাঠি। রূপান্তরকালীন সময়ে কারখানাগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া হবে।

    আরএসসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক বলেন, “কর্মক্ষেত্রে ন্যায্যতা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে এটি একটি বড় পদক্ষেপ। আমরা সবাই মিলে কাজ করতে চাই, যাতে অভিযোগ নিষ্পত্তি আরও সহজ ও বিশ্বাসযোগ্য হয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন পরিবর্তন

    মে 3, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.