Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের তৈরি ফ্যাশনেবল পোশাকের আমদানি বাড়াবে জাপান
    বাণিজ্য

    দেশের তৈরি ফ্যাশনেবল পোশাকের আমদানি বাড়াবে জাপান

    মনিরুজ্জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জাপানের ব্যবসায়ীরা ফ্যাশনেবল ও উচ্চমূল্যের পোশাক আমদানে আগ্রহ প্রকাশ করেছেন। জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (জেটিআইএ) প্রতিনিধিদল গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সঙ্গে বৈঠকে অংশ নেন।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বৈঠকে জেটিআইএ প্রতিনিধিদলকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর জন্য আহ্বান জানান। জেটিআইএ প্রতিনিধি দল জবাবে বলেন, তারা বাংলাদেশ থেকে উচ্চমূল্যের, ফ্যাশনেবল পণ্যের আমদানে আগ্রহী। তারা বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধি, শ্রমিকের নিরাপত্তা ও কল্যাণ এবং সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্সের প্রচেষ্টাকে প্রশংসা করেন। প্রতিনিধিদল মনে করেন, উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জাপানের ক্রেতারা এখন বাংলাদেশকে আস্থাভাজন সোর্সিং গন্তব্য হিসেবে দেখছেন।

    বৈঠকে জেটিআইএ প্রতিনিধিদলে ছিলেন— এমএন ইন্টার-ফ্যাশন লিমিটেডের তোশিনা কাওয়াই, কোয়া কোম্পানি লিমিটেডের আন্তর্জাতিক লজিস্টিকস ও অ্যাডমিন ডিপার্টমেন্টের ইসেই নোজাওয়া, তোয়োশিমা অ্যান্ড কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার শিঙ্গো ইগামী, জেটিআইএর ম্যানেজিং ডিরেক্টর নোরিহিরো কোমিয়া এবং এআইটি কর্পোরেশনের মিনামি কোজিরো।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ২০২৬ সালের পর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জেটিআইএর মাধ্যমে জাপান সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এই সুবিধা ইপিএ বা পিটিএ-এর মতো পারস্পরিক লাভজনক কাঠামোর মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।’

    বৈঠকে বিজিএমইএ নেতারা জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে জেটিআইএ প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। জেটিআইএ প্রতিনিধিদল জানায়, তারা বিষয়টি শিগগিরই জাপান সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন। উভয় সংগঠন পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার এবং জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে একমত প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আর্জেন্টিনাকে অনেক পেছনে ফেলেছে ব্রাজিল

    জুন 28, 2026
    বাণিজ্য

    করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    জুন 28, 2026
    বাণিজ্য

    দেশে ৬০ লাখ ইভি চললেও নিবন্ধন মাত্র ৬৬৯

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.