Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৯০ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে এলএনজি আনবে সরকার
    বাণিজ্য

    ৪৯০ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে এলএনজি আনবে সরকার

    মনিরুজ্জামাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার এক কার্গো এলএনজি আমদানের অনুমোদন দিয়েছে। এই এলএনজি আনার জন্য ব্যয় ধরা হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিয়েছে। এসব দরপত্র মূল্যায়ন করে সর্বনিম্ন দর প্রস্তাবকারী হিসেবে চিহ্নিত হয়েছে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। প্রতি এমএমবিটিইউ দরে ১১.৬৪ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনার এই ব্যয় সরকারের অনুমোদিত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতির সঙ্গে কমিটির সদস্যরা এলএনজি আমদানির প্রক্রিয়া, বাজেট এবং বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা এই এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য দরপ্রস্তাব আহ্বান করলে ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানই আবেদন জমা দেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, lowest bid প্রদানকারী সিঙ্গাপুরের বিপি কোম্পানির কাছ থেকে এলএনজি আমদানি করা হবে। এতে বোঝা যাচ্ছে, সরকারের এই উদ্যোগ দেশীয় গ্যাস সরবরাহে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শীতকালীন চাহিদা এবং বিদ্যুৎ খাতের জন্য এলএনজি সরবরাহ নিশ্চিত করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আর্জেন্টিনাকে অনেক পেছনে ফেলেছে ব্রাজিল

    জুন 28, 2026
    বাণিজ্য

    করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    জুন 28, 2026
    বাণিজ্য

    দেশে ৬০ লাখ ইভি চললেও নিবন্ধন মাত্র ৬৬৯

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.