Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে পুরনো ফোন আমদানিতে শর্তসাপেক্ষ অনুমোদন দেবে সরকার
    বাণিজ্য

    দেশে পুরনো ফোন আমদানিতে শর্তসাপেক্ষ অনুমোদন দেবে সরকার

    হাসিব উজ জামানডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মোবাইল ফোন ব্যবসায়ীদের টানা আন্দোলনের মুখে অবশেষে পুরনো (ব্যবহৃত) ফোন আমদানির বিষয়ে নরম অবস্থান নিয়েছে সরকার। জানানো হয়েছে—কিছু নির্দিষ্ট মডেলের পুরনো ফোন বিদেশ থেকে আনার অনুমতি দেওয়া হবে, তবে কোন মডেলগুলো আমদানি করা যাবে তা সরকারই ঠিক করবে।

    বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কত পুরোনো ফোন আনা হবে এবং কোন কোন মডেল অনুমোদিত হবে, তা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। আমদানিকারকদেরও এসব বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে পরের দিন লিখিতভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে।

    মন্ত্রণালয় জানায়, মোবাইল ফোন আমদানিতে যে শুল্ক কাঠামো রয়েছে, সেটি পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার দায়িত্ব পালন করবে। আমদানিকারক ও স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যৌথভাবে নিজেদের মতামত সরকারকে লিখিতভাবে দেবে।

    ঘোষণাটি এসেছে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থা চালুর বিরোধিতা করে ‘আনঅফিসিয়াল ফোন’ ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে। গত কয়েক দিন ধরে ব্যবসায়ীরা এনইআইআর বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন।

    বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় এবং মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বহুপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়—অবৈধ বা অনিবন্ধিত ফোনগুলো আগামী ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকেই এনইআইআর কার্যকর হবে।

    বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের শর্ত মেনে তারা পুরনো ফোন আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

    পুরনো ফোন আমদানিতে কর আরোপ হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “ট্যাক্স তো সরকার নেবেই। আমরা শুধু বলেছি কর যেন সহনীয় হয়।”

    নতুন ফোন আমদানির কর কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। মোহাম্মদ আসলাম বলেন, “৫৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে ফোন এনে দেশে বিক্রি করা যায় না। এতে স্থানীয় উৎপাদনকারীর সঙ্গে প্রতিযোগিতাও সম্ভব নয়। তাই আমরা চাইছি ট্যাক্সটা যেন যুক্তিসঙ্গত হয়, বাজার যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ যেন সাশ্রয়ী দামে ফোন কিনতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আর্জেন্টিনাকে অনেক পেছনে ফেলেছে ব্রাজিল

    জুন 28, 2026
    বাণিজ্য

    করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    জুন 28, 2026
    বাণিজ্য

    দেশে ৬০ লাখ ইভি চললেও নিবন্ধন মাত্র ৬৬৯

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.