Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে লোকসান কমাতে ব্যয় নিরীক্ষা বাধ্যতামূলক
    বাণিজ্য

    রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে লোকসান কমাতে ব্যয় নিরীক্ষা বাধ্যতামূলক

    মনিরুজ্জামানডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা ও পরিচালন দক্ষতা বাড়াতে কস্ট অডিট বা ব্যয় নিরীক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। এর আগে গেজেট থাকলেও দীর্ঘদিন ধরে কস্ট অডিট কার্যকর হয়নি। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানে ধারাবাহিক লোকসান ঘটে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কোম্পানিগুলোর আর্থিক নিরীক্ষা  মূলত হিসাব সঠিক কিনা তা যাচাই করার ওপরই বেশি মনোযোগ দেয়। খরচ যৌক্তিক কিনা তা তেমন গুরুত্ব পায় না। অথচ উৎপাদন ও পরিচালন খরচ কতটা যুক্তিসঙ্গত, কোথায় অপচয় হচ্ছে, কোন খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বেশি—এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। ‘কস্ট অডিট’ চালু হলে এসব দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হবে।

    সম্প্রতি বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কস্ট অডিট বাস্তবায়ন ও গেজেট হালনাগাদ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ২০০১ সালের ডিসেম্বরে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সব চিনিকলকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে ব্যয় নিরীক্ষা করানোর নির্দেশ গেজেট আকারে প্রকাশ করেছিল। পরে ২০০৩ সালের জানুয়ারিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাঁচটি এবং পাট খাতের ছয়টি কোম্পানির জন্য একই ধরনের গেজেট জারি করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত সব রাসায়নিক সারকারখানা, ওষুধ শিল্পের ১২টি কোম্পানি ও বস্ত্র খাতের ৪২ কোম্পানির জন্য কস্ট অডিট বাধ্যতামূলক করার গেজেট জারি করা হয়।

    যদিও এসব গেজেট প্রায় ১৬ থেকে ২৪ বছর আগে জারি হয়েছে, এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার উৎপাদন খরচ ও পরিচালন ব্যয়ের দক্ষতা যাচাই না করলে প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হবে না। কস্ট অডিট কার্যকর হলে ব্যয় কাঠামো সংস্কারের মাধ্যমে ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়বে। এতে প্রতিষ্ঠানগুলোর লোকসান কমলে সরকারের ওপর আর্থিক চাপও কিছুটা হ্রাস পাবে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, শিল্প মন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতামত নেওয়া হবে। এসব মতামতের ভিত্তিতে সব পাবলিক লিমিটেড কোম্পানির জন্য একই ধরনের কস্ট অডিট চালুর নির্দেশনা দিয়ে গেজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।”

    জানা গেছে, আগের গেজেটে উল্লেখিত খাতগুলোতে বর্তমানে কোম্পানির সংখ্যা বেড়েছে। কিছু কোম্পানি এখন আর তালিকাভুক্ত নয়। তাই সার্বিকভাবে গেজেট সংশোধনের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আগের গেজেট অনুযায়ী কস্ট অডিটের আওতায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বেড়ে ৫২টি, ওষুধ খাতের ৩৪টি, চিনিকল ১৬টি এবং বস্ত্র খাতের কোম্পানি ৫৮টিতে দাঁড়িয়েছে।

    বৈঠকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রতিনিধি বলেন, “ব্যয় নিরীক্ষা কোম্পানির ব্যয় স্বচ্ছতা, জবাবদিহি, কার্যক্রম দক্ষতা, সরকারি ভর্তুকির সঠিক ব্যবহার, ন্যায্য ট্যারিফ নির্ধারণ এবং খরচ মূল্য বিশ্লেষণ নিশ্চিত করে। এটি অপচয়, অদক্ষতা ও দুর্নীতি রোধে সহায়তা করে এবং প্রতিষ্ঠানকে লাভজনক ও টেকসই পরিচালনায় সহায়তা দেয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.