Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোবাইল ফোনের দাম কমানোর পথে সরকার
    বাণিজ্য

    মোবাইল ফোনের দাম কমানোর পথে সরকার

    হাসিব উজ জামানডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে মোবাইল ফোনের দাম কমিয়ে আনতে উৎপাদন ও আমদানি—উভয় ক্ষেত্রেই কর ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, ভোক্তার স্বার্থ রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়ার চিন্তা করা হচ্ছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে আমদানি ও বাণিজ্য খাতে করহার তুলনামূলকভাবে বেশি। তবে এই কর আরোপ সব সময় রাজস্ব আদায়ের জন্য নয়, বরং অনেক ক্ষেত্রে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই তা করা হয়।

    তিনি জানান, সম্প্রতি দেশের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এনবিআরের সঙ্গে বৈঠক করেছেন। তারা আমদানিতে কর কমালে নিজেদের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে—এমন উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে আগামী দিনে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালুর বিষয়টি সামনে রেখে সরকার কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়, তা নিয়ে ভাবছে।

    আবদুর রহমান খান বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় শিল্পের স্বার্থ রক্ষা করা এবং একই সঙ্গে ভোক্তাদের জন্য মোবাইল ফোনের দাম সহনীয় রাখা। এ জন্য প্রয়োজনে উৎপাদন ও আমদানির দুই ক্ষেত্রেই কর ছাড় দিতে আমরা প্রস্তুত।”

    তিনি আরও বলেন, বর্তমানে দেশের বাজারে উচ্চমূল্যের অনেক মোবাইল ফোন গ্রে মার্কেটের মাধ্যমে আসে, যার ফলে সরকার প্রকৃত অর্থে রাজস্ব থেকে বঞ্চিত হয়। এনইআইআর পুরোপুরি কার্যকর হলে এসব ফোন বৈধ চ্যানেলে আসবে। এতে কর ছাড় দেওয়া হলেও দীর্ঘমেয়াদে রাজস্ব আদায় বাড়তে পারে বলে তিনি মনে করেন।

    এনবিআর চেয়ারম্যানের ভাষায়, “অনেক সময় স্থানীয় শিল্পকে রক্ষা করতে গিয়ে আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করা হয়। তবে আমরা সেই নীতিতেও শিথিলতা আনতে চাই।”

    উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা এনইআইআর কার্যকর হচ্ছে। তবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ফোনগুলো ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে। এই সময়সীমা পার হলে সেগুলো আর কোনোভাবেই মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.