Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এসএমই মেলায় ৩১ কোটি টাকার বাণিজ্য
    বাণিজ্য

    এসএমই মেলায় ৩১ কোটি টাকার বাণিজ্য

    মনিরুজ্জামানডিসেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ ডিসেম্বর শুরু হওয়া ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ১৪ ডিসেম্বর শেষ হয়। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে শুরু হওয়া মেলায় শতভাগ দেশীয় পণ্য প্রদর্শিত হয়। এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে।

    এসএমই ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মেলায় প্রায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তারা প্রায় ১৬ কোটি টাকার অর্ডার পেয়েছেন। এভাবে মোট বাণিজ্য হয়েছে ৩১ কোটি টাকা।

    প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম সংবাদপত্রকে বলেন, “এবারের মেলায় ৩১ কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা নিজেদের সঙ্গে চেনাজানা হয়েছে। ভবিষ্যতে বাণিজ্য আরও বাড়তে পারে।”

    মেলায় অংশগ্রহণকারী ১০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি দেওয়া হয়েছে। লেদার খাতে এজিস-এর উদ্যোক্তা শাহীনা আক্তার, পাটজাত পণ্যে সৈয়দপুর এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মাসুম খান, হ্যান্ডিক্রাফটে ক্রাফটিমেশনের ফারাজানা ইসলাম মৌরী, হারবালে দীঘল-এর নিশাত মেহেদী এবং জুয়েলারিতে আঠকুঠারি নয় দরজার হাফসা মুসলিম।

    কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যে খাস ফুড লিমিটেডের হাবিবুল মোস্তফা আরমান, ফ্যাশন ডিজাইনে খুঁতের ফারহানা হামিদ, প্লাস্টিকে (রিসাইক্লিং) লিভিজা প্রিকাস্ট কংক্রিটের ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, লাইট ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম এবং সরকারি প্রতিষ্ঠান খাতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরকে শ্রেষ্ঠ স্টলের সম্মাননা দেওয়া হয়েছে।

    এবারের মেলায় প্রায় সাড়ে ৩শ’ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। তৈরি পোশাক খাতের সবচেয়ে বেশি ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া হস্ত ও কারুশিল্পের ৫৪টি, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতের ৪০টি, পাটজাত পণ্যের ৩৫টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ২৮টি, শতরঞ্জি, বাঁশ বেত, হোগলা, সুপারিখোল, কাঠের ১৫টি, খাদ্যপণ্য ১৪টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৩টি, জুয়েলারি শিল্পের ৯টি, প্রসাধন খাতের ৭টি, তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা খাতের ৫টি, হারবাল বা ভেষজশিল্পের ৫টি, প্লাস্টিক পণ্যের ৫টি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতের ৩টি, ফার্নিচার খাতের ৩টি এবং অন্যান্য খাতের ১১টি স্টল অংশ নেয়।

    উদ্যোক্তাদের পাশাপাশি মেলায় অংশ নেয় সরকারের প্রায় ১৫টি সংস্থা, শিল্প মন্ত্রণালয়ের ৮টি দপ্তর, প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    এনসিটি-সিসিটি একসঙ্গে নিতে চায় ডিপি ওয়ার্ল্ড

    মে 5, 2026
    বাণিজ্য

    এক বছরের মধ্যে ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানা বেসরকারি খাতে যাবে

    মে 4, 2026
    বাণিজ্য

    বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিরা

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.