Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও বহাল থাকছে রফতানি প্রণোদনার হার
    বাণিজ্য

    চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও বহাল থাকছে রফতানি প্রণোদনার হার

    মনিরুজ্জামানজানুয়ারি 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬) রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে রফতানিকারকরা প্রণোদনা পেয়েছেন, সেই হার আগামী ছয় মাসও কার্যকর থাকবে।

    গতকাল বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, দ্বিতীয়ার্ধে নতুন করে কোনো খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার হার পরিবর্তন করা হয়নি।

    অর্থ বিভাগের সূত্র জানায়, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, ডলার সংকট ও রপ্তানি আদেশে চাপের কারণে রফতানিকারকদের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান প্রণোদনা কাঠামো বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী খাতগুলো চলমান সহায়তা পেতে থাকবে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগকে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

    অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন চিঠিতে উল্লেখ করেছেন, সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

    রফতানিকারকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও প্রধান বাজারে চাহিদা কমার মধ্যে প্রণোদনার হার অপরিবর্তিত থাকা স্বস্তির হলেও, বাড়তি সহায়তা না পেয়ে অনেক খাতের জন্য প্রতিযোগিতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    বাণিজ্য

    ফলের বর্জ্যেই জুতা-ব্যাগ তৈরির ফ্যাশনের ভবিষ্যৎ, নতুন সম্ভাবনায় বাংলাদেশ

    জুন 27, 2026
    বাণিজ্য

    কাঁঠালের খোসায় পরিবেশবান্ধব ‘চামড়া’, বিলিয়ন ডলারের নতুন সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.