Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৫ বছর পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির পথে ইইউ ও মেরকোসুর
    বাণিজ্য

    ২৫ বছর পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির পথে ইইউ ও মেরকোসুর

    সিভি ডেস্কUpdated:জানুয়ারি 10, 2026জানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২৫ বছরের দীর্ঘ আলোচনার পর দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মেরকোসুরের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তির দিকে বড় ধাপ এগোল ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ৯ জানুয়ারি ইইউর সদস্য রাষ্ট্রগুলো চুক্তিটিতে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই সিদ্ধান্তকে বহুপাক্ষিকতার জন্য ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিশ্ব যখন ক্রমশ সুরক্ষাবাদ ও একতরফা নীতির দিকে ঝুঁকছে, তখন এই চুক্তি আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে শক্ত বার্তা দিচ্ছে। তাঁর মতে, এটি উভয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মারৎস চুক্তিটিকে একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি জার্মানি ও পুরো ইউরোপের জন্যই ইতিবাচক। তবে তাঁর মন্তব্যে উঠে এসেছে দীর্ঘ আলোচনার বিষয়টি। ২৫ বছর সময় লাগা অত্যন্ত বেশি বলে তিনি মনে করেন। ভবিষ্যতে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপীয় কমিশন এবং জার্মানি ও স্পেনের মতো দেশগুলোর ধারণা, মেরকোসুরের সঙ্গে এই চুক্তি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে হওয়া ক্ষতি আংশিকভাবে পুষিয়ে নিতে সাহায্য করবে। পাশাপাশি চীনের ওপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতেও এটি সহায়ক হবে।

    তবে চুক্তিটি ঘিরে বিরোধিতাও রয়েছে। ফ্রান্সসহ কয়েকটি দেশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ফ্রান্স ইইউর সবচেয়ে বড় কৃষি উৎপাদনকারী দেশ। তাদের আশঙ্কা, দক্ষিণ আমেরিকা থেকে সস্তা গরুর মাংস, পোলট্রি ও চিনি আমদানি বাড়লে ইউরোপীয় কৃষকেরা বড় সংকটে পড়বেন। এই চুক্তির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে। ফ্রান্স ও বেলজিয়ামে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পোল্যান্ডেও কৃষকেরা রাস্তায় নেমে মিছিল করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    বাণিজ্য

    ফলের বর্জ্যেই জুতা-ব্যাগ তৈরির ফ্যাশনের ভবিষ্যৎ, নতুন সম্ভাবনায় বাংলাদেশ

    জুন 27, 2026
    বাণিজ্য

    কাঁঠালের খোসায় পরিবেশবান্ধব ‘চামড়া’, বিলিয়ন ডলারের নতুন সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.