Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেনাপোল কাস্টমসে ছয় মাসে রাজস্ব ঘাটতি ১০১৩ কোটি টাকা
    বাণিজ্য

    বেনাপোল কাস্টমসে ছয় মাসে রাজস্ব ঘাটতি ১০১৩ কোটি টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেনাপোল কাস্টমস হাউজে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় লক্ষ্য থেকে অনেক কমেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১৩৩ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩ হাজার ১২০.০৫ কোটি টাকা। এতে প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকায়।

    স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য কমেছে। বাণিজ্য কমার কারণে রাজস্ব আদায়ও কমেছে।

    বেনাপোল স্থলবন্দর দেশের প্রথম স্থলবন্দর। এখানে আগে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করত। এখন সংখ্যাটি কমে ৩০০ থেকে ৩৫০ ট্রাক। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বন্দর দিয়ে ১০ লাখ ১৫ হাজার ৫২০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। তুলনামূলকভাবে ২৪–২৫ অর্থবছরে ভারত থেকে ১৮ লাখ ৬৩ হাজার ৪২০ মেট্রিক টন পণ্য এসেছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছিল ৫০৮ কোটি টাকা। আদায় হয়েছে ৫৪৪.০৪ কোটি টাকা। আগস্টে লক্ষ্য ছিল ৪৯৩ কোটি টাকা, আদায় হয়েছে ৪৪৭.৯৩ কোটি টাকা। সেপ্টেম্বরের লক্ষ্য ৬০১ কোটি টাকা, আদায় ৫১৩.৫৮ কোটি টাকা। অক্টোবরের লক্ষ্য ৬৪৫ কোটি, আদায় ৪৪৯.২৮ কোটি। নভেম্বরের লক্ষ্য ৭৫৫ কোটি, আদায় ৫৬৪.৪১ কোটি। ডিসেম্বরের লক্ষ্য ১,১৩১ কোটি, আদায় মাত্র ৬০০.৮১ কোটি টাকা।

    কাস্টমস সূত্র বলছে, সরকারের পরিবর্তনের পর বন্দর দিয়ে আগের তুলনায় শুল্কযোগ্য পণ্যের আমদানি কমেছে। এ কারণে রাজস্ব আদায়ও কম হয়েছে। তবে ব্যবসায়ীদের ভিন্ন মত রয়েছে। তারা বলছেন, কাস্টমসের নিচতলার অফিসাররা ঊর্ধ্বতন নির্দেশনা না মেনে পণ্যের শুল্ক বেশি ধার্য করছেন। পাশাপাশি বন্দরের বিভিন্ন অনিয়মের কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর এড়িয়ে অন্য বন্দর ব্যবহার করছেন।

    বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান বলেন, ‘উচ্চ শুল্কযোগ্য পণ্যের আমদানি কমে যাওয়ায় বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায় কমেছে।’

    বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ‘চলতি অর্থবছরে আমাদের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১৩৩ কোটি টাকা। প্রথম ছয় মাসে আদায় হয়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা। ঘাটতি প্রায় ১ হাজার ১৩ কোটি টাকা। তবে আমরা আশাবাদী, বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.