Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল ইলন মাস্ক
    বাণিজ্য

    প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল ইলন মাস্ক

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইলন মাস্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাঁর মালিকানাধীন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পর এই নতুন মাইলফলক তৈরি হয়।

    ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, এই একীভূতকরণ চুক্তির মাধ্যমে যৌথ কোম্পানির মোট মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর ফলে ইলন মাস্কের সম্পদ এক লাফে ৮৪ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    চুক্তির আগে মাস্কের কাছে স্পেসএক্সের আনুমানিক ৪২ শতাংশ মালিকানা ছিল, যার মূল্য ধরা হয়েছিল প্রায় ৩৩৬ বিলিয়ন ডলার। গত ডিসেম্বরের দরপত্র অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন এই রকেট কোম্পানির মোট মূল্যায়ন ছিল প্রায় ৮০০ বিলিয়ন ডলার। একই সময়ে এক্সএআই একটি বেসরকারি তহবিল সংগ্রহ কার্যক্রম চালায়, যেখানে কোম্পানিটির মূল্যায়ন নির্ধারিত হয় ২৫০ বিলিয়ন ডলার। সে হিসাবে এক্সএআইয়ে ইলন মাস্কের আনুমানিক ৪৯ শতাংশ অংশীদারত্বের মূল্য দাঁড়ায় প্রায় ১২২ বিলিয়ন ডলার।

    একীভূতকরণের পর স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে এক ট্রিলিয়ন ডলার এবং এক্সএআইয়ের ২৫০ বিলিয়ন ডলার। ফোর্বসের হিসাব বলছে, নতুন যৌথ কাঠামোয় ইলন মাস্কের মালিকানা এখন প্রায় ৪৩ শতাংশ, যার বাজারমূল্য প্রায় ৫৪২ বিলিয়ন ডলার। এর ফলে স্পেসএক্সই এখন মাস্কের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে।

    এ ছাড়া বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় তাঁর প্রায় ১২ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য আনুমানিক ১৭৮ বিলিয়ন ডলার। টেসলায় মাস্কের হাতে আরও প্রায় ১২৪ বিলিয়ন ডলারের শেয়ার অপশন রয়েছে, যদিও এর মধ্যে গত নভেম্বরে অনুমোদিত তাঁর রেকর্ড পারিশ্রমিক প্যাকেজ অন্তর্ভুক্ত নয়।

    এক বছরেরও কম সময়ে এটি দ্বিতীয়বার, যখন ইলন মাস্ক তাঁর দুটি বড় কোম্পানি একীভূত করলেন। গত মার্চে তিনি ঘোষণা দেন, এক্সএআই ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স একীভূত হয়েছে। সে সময় এক্সএআইয়ের মূল্যায়ন ধরা হয় ৮০ বিলিয়ন ডলার এবং এক্সের ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে ঋণ বাদ দিয়ে টুইটার অধিগ্রহণে তাঁর ব্যয়ের কাছাকাছি।

    তবে এসব একীভূতকরণে ইলন মাস্ক একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতার ভূমিকায় থাকায় ঘোষিত মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। এখন সব প্রতিষ্ঠান স্পেসএক্সের কাঠামোর আওতায় আসায় এবং চলতি বছরের শেষ দিকে স্পেসএক্সের আইপিও ছাড়ার প্রস্তুতির খবরে ধারণা করা হচ্ছে, শিগগিরই এসব কোম্পানিকে শেয়ারবাজারের কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে।

    এর আগে গত ডিসেম্বরেই ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক স্পর্শ করেন। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই তিনি ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারেন। সাম্প্রতিক এই অগ্রগতি সেই পূর্বাভাসকেই আরও বাস্তবসম্মত করে তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মিনাবের ছায়ায়: ইরানের ল্যামার্ডে মার্কিন ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষার ভেতরের কথা

    জুন 27, 2026
    আন্তর্জাতিক

    ইনফান্তিনোর মধ্যপ্রাচ্য কৌশল: বিশ্বকাপের মঞ্চে ফিফা প্রধান কীভাবে ভূ-রাজনীতি ব্যবহার করেন?

    জুন 27, 2026
    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.