Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যপ্রাচ্য সংকটে দেশের জিডিপির ১ শতাংশের বেশি ক্ষতি হবে: ঢাকা চেম্বার সভাপতি
    কর্পোরেট

    মধ্যপ্রাচ্য সংকটে দেশের জিডিপির ১ শতাংশের বেশি ক্ষতি হবে: ঢাকা চেম্বার সভাপতি

    মনিরুজ্জামানএপ্রিল 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রায় ১.১ শতাংশ কমে যেতে পারে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৫ শতাংশের কাছাকাছি সীমিত থাকতে পারে। এমন উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ।

    ঢাকা চেম্বার আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানিসংকট: বাংলাদেশের প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, বাজেট ঘাটতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে অতিরিক্ত ঋণ নিতে হতে পারে। এছাড়াও জ্বালানি তেল, বিদ্যুৎ, পরিবহন ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

    গতকাল বুধবার বিশ্বব্যাংক তাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (এপ্রিল সংস্করণ) প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। এতে দারিদ্র্য হ্রাসের গতিও ধীর হতে পারে এবং অনেক মানুষ দারিদ্র্য সীমার বাইরে উঠতে পারবে না।

    তাসকিন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে শিল্প খাতে গ্যাস সরবরাহ প্রায় ৪০ শতাংশ কমেছে। এতে তৈরি পোশাক, সিমেন্ট, ইস্পাত এবং ওষুধশিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে।

    বিদ্যুৎ খাতেও সমস্যা দেখা দিচ্ছে। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২,৩৪৮ মেগাওয়াট হলেও গ্যাস সংকট, জ্বালানি ঘাটতি ও আমদানি ব্যয়ের কারণে সরবরাহে চাপ বাড়ছে।

    রপ্তানি খাতেও প্রভাব পড়েছে। কনটেইনার প্রতি ভাড়া ২০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি কনটেইনারে ৫০০ থেকে ৪,০০০ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা কমার আশঙ্কা তৈরি হয়েছে।

    তাসকিন আহমেদ আরও বলেন, এলএনজি আমদানির ৫০–৭৫ শতাংশ কাতারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট ৩০–৩৫ ডলারে পৌঁছেছে। এর ফলে জ্বালানি আমদানিতে মাসে প্রায় ৮০ কোটি ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বাংলাদেশের জন্য আবুল কাশেম মো. শিরিনকে উপদেষ্টা নিয়োগ দিল ফিলপস

    আগস্ট 31, 2026
    কর্পোরেট

    বিএসআইসির প্রথম এমডি-সিইও ওয়াইজ রহিম

    আগস্ট 20, 2026
    কর্পোরেট

    ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের নতুন চেয়ারম্যান রুহুল কুদ্দুস খান

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.