Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংসদে নতুন সাইবার সুরক্ষা আইন অনুমোদন
    আইন আদালত

    সংসদে নতুন সাইবার সুরক্ষা আইন অনুমোদন

    মনিরুজ্জামানএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস করা হয়েছে। সাইবার অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন এবং বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে নতুন এ আইন প্রণয়ন করা হলো।

    গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। নতুন আইনের মাধ্যমে সাইবার স্পেসে সংঘটিত অপরাধ মোকাবিলার কাঠামো আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

    এদিন সংসদে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে মোট ২০টি বিল পাস হয়। এর মধ্যে সকালের অধিবেশনেই পাস হয় ১০টি বিল।

    কোনো বিলের ওপর দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এবং কোনো বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের ভিত্তিতে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত সংসদীয় বিশেষ কমিটি এসব অধ্যাদেশ পর্যালোচনা করে। কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রাখার এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। পাশাপাশি ৪টি বাতিল এবং ১৬টি অধ্যাদেশ আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজকের অধিবেশনে মোট ২০টি বিল পাস করা হয়।

    একই অধিবেশনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও পাস হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬’, যা উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আজম খান। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাসের প্রস্তাব করেন।

    অন্যান্য বিলের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর—এই পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল। পাশাপাশি রয়েছে আমানত সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল এবং নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল। এসব বিল সংশ্লিষ্ট মন্ত্রীরা পৃথকভাবে সংসদে উত্থাপন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    “বন্ধকী সম্পত্তি” বিক্রির ক্ষমতা সম্পর্কে আইন কী বলে?

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    আইনজীবী সমিতির একপাক্ষিক নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.