Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    কাজি হেলালএপ্রিল 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ সুপ্রিম কোর্ট | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এতে ওই সচিবালয় ব্যবস্থা বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

    রিটটি জনস্বার্থে দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ মোট সাতজন আইনজীবী। আবেদনটিতে বলা হয়েছে, বিচার বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর ও স্বাধীন রাখতে স্বতন্ত্র সচিবালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই এটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।

    আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে। আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেবেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত বিধান এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে সংসদে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    এই সিদ্ধান্তের ফলে বিচারক নিয়োগে প্রণীত আইন আর কার্যকর থাকছে না এবং সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় ব্যবস্থাও বিলুপ্তির পথে। এতে বিচার বিভাগের কাঠামো আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

    আইন বিশ্লেষকদের মতে, এই রিটের মাধ্যমে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। এখন হাইকোর্টের পর্যবেক্ষণই নির্ধারণ করবে, অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত কতটা আইনি পরীক্ষায় টিকে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন তালিকায় একঝাঁক নারী আইনজীবী

    এপ্রিল 20, 2026
    আইন আদালত

    জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালু

    এপ্রিল 20, 2026
    আইন আদালত

    আইনজীবীর সনদ কখন এবং কেন বাতিল হতে পারে

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.