Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালু
    আইন আদালত

    জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালু

    মনিরুজ্জামানএপ্রিল 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যকে সামনে রেখে দেশের বিচারব্যবস্থায় নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    গতকাল রোববার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রশাসনিক স্মারক জারি করা হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এতে স্বাক্ষর করেন।

    স্মারকে বলা হয়েছে, “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০” এবং বিদ্যমান প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে বিচার কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে নিয়মিত আদালতের কার্যক্রমের পাশাপাশি সপ্তাহে দুই দিন অনলাইনে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। উদ্দেশ্য হিসেবে এতে জ্বালানি সাশ্রয়, ব্যয় হ্রাস এবং বিচারিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

    এ উদ্যোগ বাস্তবায়নের জন্য হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন করে বেঞ্চ অফিসারকে নির্ধারিত সময়ের মধ্যে জুম প্ল্যাটফর্ম ব্যবহারের প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের নিজে বা প্রতিনিধি পাঠিয়ে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বর প্রদান করতে হবে। এর ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ সম্পন্ন করতে হবে।

    আইন সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বিচারিক প্রক্রিয়ায় সময় ও ব্যয় দুই-ই কমে আসবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আদালত ব্যবস্থার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন তালিকায় একঝাঁক নারী আইনজীবী

    এপ্রিল 20, 2026
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    এপ্রিল 20, 2026
    আইন আদালত

    আইনজীবীর সনদ কখন এবং কেন বাতিল হতে পারে

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.