Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনজীবীদের সম্মান গড়ে ওঠে জ্ঞান ও দক্ষতায়—স্লোগান বা শোডাউনে নয়
    আইন আদালত

    আইনজীবীদের সম্মান গড়ে ওঠে জ্ঞান ও দক্ষতায়—স্লোগান বা শোডাউনে নয়

    নিউজ ডেস্কএপ্রিল 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আদালতপাড়া এখন আগের চেয়ে অনেক বেশি সরব। ব্যানার, স্লোগান, গ্রুপিং আর শক্তি প্রদর্শনের সংস্কৃতি ধীরে ধীরে পেশাদার পরিবেশকে ছাপিয়ে যাচ্ছে। অথচ আইন পেশার মূল ভিত্তি কখনোই শোডাউন ছিল না। এই পেশার প্রকৃত সম্মান গড়ে ওঠে জ্ঞান, দক্ষতা, যুক্তি ও আইনের গভীর চর্চার মাধ্যমে।

    আইনজীবীরা সমাজে ন্যায়বিচারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। একজন আইনজীবীর কাজ কেবল মামলা পরিচালনা নয়, বরং আইনের সঠিক ব্যাখ্যা তুলে ধরা এবং বিচারপ্রার্থীর আস্থা অর্জন করা। তাই এই পেশায় ব্যক্তিগত আচরণ, পেশাগত দক্ষতা এবং নৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সাম্প্রতিক সময়ে আদালতকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই যুক্তি ও আইনি প্রস্তুতির চেয়ে দলীয় অবস্থানবা শক্তি প্রদর্শনের প্রবণতা বাড়ছে। এতে সাধারণ মানুষের কাছে আইন পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিচারপ্রার্থীরা আদালতে সমাধান খুঁজতে আসেন, সংঘাত বা বিভক্তি দেখতে নয়।

    এমন বাস্তবতার মধ্যেই আইনমন্ত্রী আইনজীবীদের ভূমিকা ও পেশাগত অবস্থান নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমরা আইনজীবীরা সম্মান চাই অথচ নিজেরাই নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছি। নেতার ব্যাগ টানি। চেম্বারের চেয়ার ছেড়ে দিই। পড়াশোনা নেই, স্কিল নেই—শুধু তোষামোদি করে পদ খুঁজি। তারপর জিজ্ঞেস করি সমাজ আমাদের সম্মান দেয় না কেন?

    আইনমন্ত্রীর ভাষায়, কারণটা সহজ যে নিজেকে সম্মান করে না, তাকে দুনিয়া কেউ সম্মান করে না। আদালতে যুক্তি দিয়ে লড়াই করার কথা ছিল। আমরা লড়াই করছি নেতার মনোযোগ পেতে। এই পেশা একদিন সমাজের মেরুদণ্ড ছিল। আমরা সেটাকে রাজনীতির দাসে পরিণত করেছি।” তিনি আরও বলেন, “সম্মান ভিক্ষায় আসে না। যোগ্যতায় আসে। বই খুলুন,  আদালতে নিজেকে প্রমাণ করুন, নেতার পা ছাড়ুন।

    অভিজ্ঞ আইন বিশেষজ্ঞরা মনে করেন, একজন দক্ষ আইনজীবীর সবচেয়ে বড় পরিচয় তার আইনের জ্ঞান, গবেষণার সক্ষমতা এবং আদালতে উপস্থাপনার মান। ইতিহাসে যেসব আইনজীবী মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন, তারা কেউ স্লোগান দিয়ে নয়, বরং মেধা ও প্রজ্ঞা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

    বর্তমান সময়ে আইন পেশায় প্রতিযোগিতা বেড়েছে। প্রযুক্তি, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, করপোরেট আইনসহ নানা বিষয়ে দক্ষতা ছাড়া এগিয়ে থাকা কঠিন। ফলে তরুণ আইনজীবীদের উচিত সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা, গবেষণা ও আইনের নিয়মিত চর্চায় মনোযোগ দেওয়া।

    সচেতন মহলের ভাষ্য, আদালতপাড়ায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন সময়ের দাবি। মতভেদ থাকতে পারে, কিন্তু সেটি যেন পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত না করে। কারণ আইনজীবীদের মর্যাদা আসে আদালতে তাদের যুক্তির শক্তি থেকে, স্লোগানের উচ্চতা থেকে নয়। আইন পেশা মূলত একটি বুদ্ধিবৃত্তিক ও নৈতিক দায়িত্বের জায়গা। এখানে সম্মান অর্জনের পথ একটাই—জ্ঞান, দক্ষতা এবং সততার সঙ্গে আইনের চর্চা।

    শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—আইন পেশা কি আবার তার হারানো মর্যাদা ফিরে পাবে, নাকি স্লোগান আর তোষামোদির ভিড়ে আরও হারিয়ে যাবে? আদালতে একজন আইনজীবীর সবচেয়ে বড় পরিচয় তার কণ্ঠের উচ্চতা নয়, যুক্তির শক্তি; নেতার কাছাকাছি অবস্থান নয়, আইনের গভীর জ্ঞান। কারণ ইতিহাস কখনো শোডাউনকে মনে রাখে না, মনে রাখে সেইসব মানুষকে যারা মেধা, সততা ও দক্ষতা দিয়ে ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, নিরাপত্তায় সরানো হলো ট্রাম্পকে

    এপ্রিল 26, 2026
    বিশ্লেষণ

    গণতন্ত্র কেন ভেঙে পড়ে?

    এপ্রিল 25, 2026
    অর্থনীতি

    অর্থনীতির মেরুদণ্ডে ত্রিমুখী আঘাত

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.