Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
    আইন আদালত

    বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

    নিউজ ডেস্কএপ্রিল 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনমন্ত্রী আসাদুজ্জামান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের ভেতরে থাকা সব ধরনের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা নির্মূল করতে সরকার কাজ করছে। তিনি জানান, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    গত শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইন সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

    জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি এই সনদকে অস্বীকার করছে—এমন অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। তার দাবি, দলটি জুলাই সনদের চেতনা নিজেদের ভেতরে ধারণ করে। তবে তিনি বলেন, জুলাই সনদের কিছু অংশে বিভ্রান্তিকর বিষয় যুক্ত হয়েছে। তারপরও এ বিষয়ে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

    বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী মাসদার হোসেন মামলার উদাহরণ টেনে বলেন, স্বাধীনতার নামে দুর্নীতিপ্রবণ কোনো বিচারব্যবস্থা সরকার চায় না। বরং বিচার বিভাগকে স্বচ্ছ ও কার্যকর করতে দুর্নীতির শেকড় পর্যন্ত পৌঁছে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    এর আগে আইনমন্ত্রী যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত ভবন পরিদর্শন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.