Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি
    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    নিউজ ডেস্কমে 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অধস্তন আদালতগুলোর কার্যক্রম তদারকির জন্য গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। আটটি বিভাগে বিচার বিভাগের তদারকি আরও কার্যকর করতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

    সম্প্রতি এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আটটি বিভাগে অধস্তন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মোট ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। এসব কমিটির নেতৃত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও যুক্ত করা হয়েছে। বিভাগভিত্তিক দায়িত্ব অনুযায়ী—

    • বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
    • রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) বিভাগের দায়িত্বে আছেন বিচারপতি মো. হাবিবুল গনি।
    • ঢাকা-১ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিভাগের দায়িত্বে বিচারপতি জে বি এম হাসান।
    • খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিভাগের দায়িত্বে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।
    • খুলনা-২ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. জাফর আহমেদ।
    • ময়মনসিংহ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিভাগের দায়িত্বে আছেন বিচারপতি রাজিক আল জলিল।
    • ঢাকা-২ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিভাগের দায়িত্বে বিচারপতি ফাতেমা নজীব।
    • চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।
    • রংপুর-১ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিভাগের দায়িত্বে আছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।
    • চট্টগ্রাম-২ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিভাগের দায়িত্বে বিচারপতি আহমেদ সোহেল।
    • রাজশাহী-১ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।
    • রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিভাগের দায়িত্বে আছেন বিচারপতি কে এম হাফিজুল আলম।
    • এছাড়া সিলেট (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. আতাবুল্লাহকে।

    নতুন এই পুনর্গঠনের মাধ্যমে অধস্তন আদালতের কার্যক্রম তদারকি আরও গতিশীল ও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    “বন্ধকী সম্পত্তি” বিক্রির ক্ষমতা সম্পর্কে আইন কী বলে?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.