Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা
    আইন আদালত

    পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা

    নিউজ ডেস্কমে 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। আগামী ১৫ মে থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

    পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা জানান, ২০২৪ সালের ২৪ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দপ্তরে কাজ করার সুযোগকে তিনি তাঁর পেশাগত জীবনের গৌরবজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিচার প্রশাসন ও রাষ্ট্রসেবায় ভূমিকা রাখার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

    তিনি জানান, দেশের বাইরে পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়ায় এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয় সামাল দিতে হওয়ায় নিয়মিতভাবে দপ্তরের দায়িত্ব পালন করা তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। সবকিছু বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

    চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, পরামর্শ ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। এই সময়ের অভিজ্ঞতা এবং পেশাগত সম্পর্ক তাঁর স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে থাকবে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    আন্তর্জাতিক

    ‘আন্তর্জাতিক আইন রক্ষা করা উচিত, এমনকি যখন মিত্ররাও তা ভঙ্গ করে’

    জুন 13, 2026
    মতামত

    বুলিং ও র‍্যাগিং রোধে আইন প্রণয়ন প্রয়োগ না সচেতনতা?

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.