Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬১ আইনজীবীর কারামুক্তির এক বছর—ইউনূসের বিচারের দাবিতে মানববন্ধন
    আইন আদালত

    ৬১ আইনজীবীর কারামুক্তির এক বছর—ইউনূসের বিচারের দাবিতে মানববন্ধন

    নিউজ ডেস্কজুন 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ৬১ জন আইনজীবী। তারা অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান।

    গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামীপন্থি হিসেবে পরিচিত এসব আইনজীবী। মানববন্ধনে তারা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার দাবি করেন। আইনজীবীরা জানান, চলতি বছরের ৬ জুন ‘কারামুক্তি দিবস’ পালনের পরিকল্পনা থাকলেও অন্য একটি অনুষ্ঠানের কারণে তা করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবার মানববন্ধনের মাধ্যমে সেই দিবসের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

    আইনজীবী লিখন তার বক্তব্যে অভিযোগ করেন, আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন ও মামলা পরিচালনায় অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তিনি এসব ঘটনার নিন্দা জানান এবং কারাগারে থাকা আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি তোলেন।

    অন্যদিকে আইনজীবী লিটন মিয়া বলেন, গত বছরের ৬ এপ্রিল ৬১ জন আইনজীবীকে বিনা অপরাধে কারাগারে পাঠানো হয় বলে তিনি দাবি করেন। তার ভাষায়, ৬ জুন তারা কারামুক্ত হন। সেই দিনটিকে স্মরণে রাখতে ‘কারামুক্তি দিবস’ পালন করা হচ্ছে। তিনি বলেন, আইনজীবীদের বেআইনিভাবে কারাগারে পাঠানোর জন্য মুহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত।

    মামলার নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে জুলাই আন্দোলন চলাকালে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বেআইনি জনতাবদ্ধে অংশ নেন। অভিযোগে বলা হয়, তারা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন বলেও মামলায় উল্লেখ রয়েছে। এছাড়া অভিযোগে আরও বলা হয়, ওই সময় এক আইনজীবীর ওপর হত্যার উদ্দেশ্যে গুলি তাক করা হয়।

    এ ঘটনায় পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। পরে গত বছরের ৬ এপ্রিল ৬১ জন আইনজীবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    আসামির পাশে দাঁড়ানো কি অপরাধ? আইনজীবী বর্জনের নেপথ্যে আইনের শাসনের প্রশ্ন

    আগস্ট 27, 2026
    আইন আদালত

    স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

    আগস্ট 27, 2026
    আইন আদালত

    আপিল বিভাগে নতুন বিচারপতি হিসেবে যুক্ত হলেন হাবিবুল গনি

    আগস্ট 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.