Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন জুয়া প্রতিরোধ আইনে কী কী পরিবর্তন এলো?
    আইন আদালত

    নতুন জুয়া প্রতিরোধ আইনে কী কী পরিবর্তন এলো?

    মনিরুজ্জামানUpdated:জুলাই 6, 2026জুলাই 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যকর থাকা ১৮৬৭ সালের ঔপনিবেশিক জুয়া আইন আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আর কার্যকর ছিল না। বিশেষ করে অনলাইন জুয়া, অর্থ পাচার এবং ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে আইনি সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সরকার ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। নতুন এই আইন কার্যকরভাবে প্রয়োগ করতে হলে আইনজীবী, বিচারপ্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এর ইতিবাচক দিক, অপরাধের পরিধি, সমালোচনা এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

    নতুন আইনের উল্লেখযোগ্য ইতিবাচক দিক:

    ঔপনিবেশিক আইন থেকে আধুনিক কাঠামোয় রূপান্তর: দীর্ঘদিনের পুরোনো ১৮৬৭ সালের আইন অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন কিংবা ভার্চুয়াল ক্যাসিনোর মতো প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। নতুন আইন সেই সীমাবদ্ধতা দূর করে আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনি কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে।

    অপরাধের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে: নতুন আইনে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভিপিএন ব্যবহার, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেনসহ আধুনিক ডিজিটাল জুয়াসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে স্পষ্টভাবে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    অর্থ পাচার প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা: জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বৈধ করার চেষ্টা সরাসরি অর্থ পাচারের অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফলে সংগঠিত আর্থিক অপরাধ দমনে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    ডিজিটাল প্রমাণ সংগ্রহে প্রযুক্তির ব্যবহার: অপরাধ শনাক্ত ও তদন্তকে আরও কার্যকর করতে আইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপ প্যাকেট ইনস্পেকশন, তথ্য বিশ্লেষণ এবং আর্থিক লেনদেন পর্যবেক্ষণের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়া আরও সুসংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    নতুন জুয়া আইনের সীমাবদ্ধতা ও বিতর্ক:

    যদিও ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমনের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে, তবুও এর কয়েকটি বিষয় নিয়ে আইনজ্ঞ ও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, আইনের কিছু ধারা আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ হলে এর কার্যকারিতা বাড়তে পারে।

    অপরাধের সংজ্ঞা নিয়ে রয়েছে অস্পষ্টতা: আইনে অপরাধের পরিধি বিস্তৃত করা হলেও কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা নির্দিষ্টভাবে দেওয়া হয়নি। জুয়া প্রচার, অ্যাফিলিয়েট মার্কেটিং, রেফারেল ক্যাম্পেইন কিংবা ডিজিটাল প্রচারণা কোন পর্যায়ে অপরাধ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে স্পষ্ট মানদণ্ড অনুপস্থিত। ফলে আইন প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সুযোগ সৃষ্টি হতে পারে।

    অপরাধে জড়িতদের ভূমিকার পৃথক মূল্যায়নের অভাব: আইনে মূল পরিচালনাকারী, সংগঠক, অর্থায়নকারী, প্রযুক্তিগত সহায়তাকারী, বিজ্ঞাপনদাতা এবং সাধারণ ব্যবহারকারীর মধ্যে অপরাধের মাত্রাভিত্তিক সুস্পষ্ট পার্থক্য করা হয়নি। এর ফলে তুলনামূলক কম বা পরোক্ষ ভূমিকা পালনকারী ব্যক্তিও একই ধরনের কঠোর শাস্তির ঝুঁকিতে পড়তে পারেন।

    সাজা নির্ধারণে নির্দেশিকার ঘাটতি: একই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও কোন পরিস্থিতিতে সর্বনিম্ন শাস্তি প্রযোজ্য হবে, সে বিষয়ে আইনে নির্দিষ্ট নির্দেশিকা নেই। এতে একই ধরনের অপরাধে বিভিন্ন আদালতে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে শাস্তির পার্থক্য দেখা দিতে পারে।

    প্রথমবারের অপরাধী ও পেশাদার অপরাধীর মধ্যে পার্থক্য স্পষ্ট নয়: ভুলবশত বা প্রলোভনের শিকার হয়ে প্রথমবার জুয়ায় জড়িয়ে পড়া ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধে জড়িত ব্যক্তিকে পৃথকভাবে বিবেচনার বিষয়টি আইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। অথচ আধুনিক ফৌজদারি আইন ও অপরাধবিজ্ঞানে এই পার্থক্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

    পুনর্বাসন ও চিকিৎসাব্যবস্থার ঘাটতি: জুয়ায় আসক্তি অনেক ক্ষেত্রে গুরুতর মানসিক ও আচরণগত সমস্যায় রূপ নিতে পারে। তবে নতুন আইনে আসক্ত ব্যক্তিদের জন্য কাউন্সেলিং, চিকিৎসা বা পুনর্বাসনের বাধ্যতামূলক কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে আইনটি শাস্তির ওপর বেশি গুরুত্ব দিলেও সংশোধন ও পুনর্বাসনের দিকটি তুলনামূলক দুর্বল থেকে গেছে।

    ডিজিটাল নজরদারি নিয়ে উদ্বেগ: আইন বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপ প্যাকেট ইনস্পেকশন, মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যভান্ডার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় স্বাধীন তদারকি বা জবাবদিহির সুস্পষ্ট কাঠামো আইনে উল্লেখ না থাকায় এ ক্ষমতার অপব্যবহারের আশঙ্কার বিষয়টিও আলোচনায় এসেছে।

    কারা আইনের আওতায় আসবেন, কী শাস্তি এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ:

    সহযোগীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান:

    নতুন আইনে শুধু জুয়া পরিচালনাকারী নয়, বরং এ ধরনের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সহযোগীকেও অপরাধের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছেন জুয়ার ওয়েবসাইট বা অ্যাপের পরিচালনাকারী ও প্রশাসক, বুকমেকার এবং বাজি ধরার মধ্যস্থতাকারী, ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনাকারী, অন্যের জাতীয় পরিচয়পত্র বা ভুয়া সিম ব্যবহারকারী, জুয়ার অর্থ পাচারে সহায়তাকারী এবং বিজ্ঞাপন বা প্রচারণার মাধ্যমে জুয়া বিস্তারে যুক্ত ব্যক্তিরা।

    তবে পর্যবেক্ষণ হিসেবে বলা হয়েছে, প্রযুক্তিগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, হোস্টিং কোম্পানি কিংবা ইন্টারনেট সেবাদাতার দায় ও আইনি সুরক্ষার সীমা আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হলে আইনটি আরও সুসংহত হতে পারত।

    কনটেন্ট নির্মাতা ও পরিচিত ব্যক্তিদের জন্যও শাস্তির বিধান:

    নতুন আইনের অন্যতম কঠোর দিক হলো ডিজিটাল প্রচারণার মাধ্যমে জুয়া প্রসারের বিরুদ্ধে ব্যবস্থা। কোনো ইউটিউবার, ফেসবুক কনটেন্ট নির্মাতা, টিকটক কনটেন্ট নির্মাতা, ইনফ্লুয়েন্সার, শিল্পী, ক্রীড়াবিদ, গণমাধ্যম বা অন্য কোনো ব্যক্তি যদি বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট লিংক, রেফারেল কোড বা অন্য কোনো উপায়ে জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটের প্রচার করেন, তাহলে তিনি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অর্থাৎ, নতুন আইনি কাঠামোয় শুধু জুয়া পরিচালনা বা এতে অংশ নেওয়াই নয়, ডিজিটাল মাধ্যমে এর প্রচার-প্রচারণাকেও গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

    ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা রক্ষায় ম্যাচ ফিক্সিংয়ের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আদালত প্রয়োজন মনে করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট খেলোয়াড় বা অন্য কোনো ব্যক্তিকে সাময়িক অথবা স্থায়ীভাবে যেকোনো খেলায় অংশগ্রহণ থেকে বিরত রাখার আদেশও দিতে পারবেন।

    আইনটি কার্যকরভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে এর আওতাভুক্ত সব অপরাধকে আমলযোগ্য, অজামিনযোগ্য এবং আপস-অযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে পুলিশ ওয়ারেন্ট বা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। একই সঙ্গে সহজে জামিন পাওয়ার সুযোগ রাখা হয়নি। পাশাপাশি পারস্পরিক সমঝোতা বা আপসের মাধ্যমে মামলা নিষ্পত্তিরও কোনো সুযোগ নেই।

    বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে:

    বিশেষজ্ঞদের মতে, নতুন আইন বাস্তবায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও আইনি বাধা রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিকাংশ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ও সার্ভার বিদেশে পরিচালিত হওয়ায় শুধু দেশীয় আইন প্রয়োগ বা স্থানীয়ভাবে ওয়েবসাইট বন্ধ করে মূল অপরাধীদের বিচারের আওতায় আনা সহজ নয়।

    এ ছাড়া ভিপিএন, উন্নত এনক্রিপশন এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় আইন প্রয়োগকারী সংস্থার প্রযুক্তিগত সক্ষমতা নিয়মিত উন্নত না হলে অপরাধ দমন কঠিন হয়ে পড়বে। ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন শনাক্ত করাও একটি বড় চ্যালেঞ্জ। ব্লকচেইনের বিকেন্দ্রীভূত কাঠামোর কারণে অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য নির্ধারণ প্রযুক্তিগতভাবে এখনও জটিল।

    পাশাপাশি বিদেশি সার্ভার, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং সীমান্তপারের সাইবার অপরাধ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতা ছাড়া এই আইনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে না।

    আন্তর্জাতিক মান ও বৈশ্বিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, ম্যাচ ফিক্সিং প্রতিরোধ, অর্থ পাচার দমন এবং ডিজিটাল নজরদারির ক্ষেত্রে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করবে আইনের সুষ্ঠু প্রয়োগ, অপব্যবহার প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইসরায়েলের হাতে ড. হুসাম আবু সাফিয়াকে রক্ষায় পশ্চিমা বিশ্ব পদক্ষেপ নেবে?

    জুলাই 6, 2026
    মতামত

    কেন কানাডা ইউক্রেনের পাশে থাকলেও ‘গাজা’র পাশে নয়?

    জুলাই 6, 2026
    অর্থনীতি

    উন্নয়নের গল্পে শিল্প খাত কেন পিছিয়ে?

    জুলাই 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.