Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিয়োগের চার দিনের মাথায় পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান
    আইন আদালত

    নিয়োগের চার দিনের মাথায় পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান

    নিউজ ডেস্কআগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার চার দিনের মাথায় পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে মাহফুজুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

    পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণে এ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

    পদত্যাগপত্রে মাহফুজুর রহমান তাঁর স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। একই সঙ্গে তাঁকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

    উল্লেখ্য, গত ৩০ জুলাই সরকার দেশের বিভিন্ন আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য একযোগে ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। সেই নিয়োগের চার দিনের মধ্যেই তাঁদের একজনের পদত্যাগের ঘটনা সামনে এলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হঠাৎ পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?

    আগস্ট 3, 2026
    বিশ্লেষণ

    পিআইএল রিটের ক্ষেত্রে লোকাস স্ট্যান্ডির আইনি জটিলতা

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    রোহিঙ্গা সংকটে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.