Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু প্রবীণ আইনজীবী রুহুল আমিনের
    আইন আদালত

    আদালতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু প্রবীণ আইনজীবী রুহুল আমিনের

    নিউজ ডেস্কআগস্ট 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চাঁদপুর আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    মো. রুহুল আমিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। প্রায় ৫৪ বছর ধরে তিনি চাঁদপুর জেলা বারে আইন পেশায় সক্রিয় ছিলেন।

    রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

    পারিবারিক সদস্য ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন দীর্ঘদিন ধরে পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করছিলেন। আইন পেশার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করার পর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি। এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

    পরিবার জানিয়েছে, তার একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। এর আগে মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

    প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চাঁদপুরের আইনজীবী সমাজে শোকের আবহ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিশিষ্টজনেরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ

    আগস্ট 6, 2026
    বাংলাদেশ

    অতিরিক্ত বিষাক্ত কীটনাশক নিষিদ্ধের পথে, আসছে নতুন নীতিমালা

    আগস্ট 6, 2026
    আইন আদালত

    দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.