Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্ট বারে মানুপত্র উন্মুক্ত ও এআই সার্চ চালুর দাবি
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট বারে মানুপত্র উন্মুক্ত ও এআই সার্চ চালুর দাবি

    নিউজ ডেস্কআগস্ট 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের জন্য বার প্রাঙ্গণের যেকোনো স্থান থেকে বিনামূল্যে আইনবিষয়ক ডিজিটাল তথ্যভান্ডার ‘মানুপত্র’ ব্যবহারের সুযোগ এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান সুবিধা চালুর দাবি জানানো হয়েছে।

    এ দাবিতে মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন আপিল বিভাগের আইনজীবী এস এম আরিফ মন্ডল। সমিতির গ্রন্থাগারিক আবেদনপত্রটি গ্রহণ করেছেন।

    আবেদনকারীর বক্তব্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ১৭ হাজারের বেশি। অথচ সমিতির গ্রন্থাগারে মানুপত্র ব্যবহারের জন্য কম্পিউটার রয়েছে প্রায় ২০টি। বিপুলসংখ্যক আইনজীবীর তুলনায় এই ব্যবস্থা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।

    এর ফলে আইনি গবেষণা বা মামলার প্রয়োজনীয় নজির খুঁজতে গিয়ে অনেক আইনজীবীকে কম্পিউটার খালি হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। জায়গা ও যন্ত্রের সীমাবদ্ধতার কারণে বিশেষ করে সাধারণ সদস্যদের অনেকে মানুপত্র ব্যবহারের সুযোগ যথাযথভাবে নিতে পারছেন না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

    এ অবস্থায় আইনজীবীদের নিজস্ব ল্যাপটপ বা অন্যান্য যন্ত্র ব্যবহার করে বার প্রাঙ্গণের যেকোনো স্থান থেকে মানুপত্রে প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ জন্য সমিতির ওয়াইফাই বা নির্দিষ্ট আইপি ব্যবস্থার মাধ্যমে সদস্যদের জন্য সুবিধাটি উন্মুক্ত করার দাবি জানানো হয়।

    আবেদনে একই সঙ্গে মানুপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান সুবিধা যুক্ত করার কথাও বলা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় আইন, মামলার সিদ্ধান্ত ও অন্যান্য আইনি তথ্য তুলনামূলক দ্রুত এবং নির্ভুলভাবে খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে করছেন আবেদনকারী।

    এস এম আরিফ মন্ডল বলেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে দ্রুত ও নির্ভরযোগ্য আইনি গবেষণার গুরুত্ব রয়েছে। আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে না পারলে আইনজীবীদের পেশাগত কাজেও এর প্রভাব পড়তে পারে।

    তাঁর মতে, মানুপত্র ব্যবহারের সুযোগ বাড়ানো এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান সুবিধা যুক্ত করা শুধু কয়েকজন আইনজীবীর সুবিধার বিষয় নয়; এটি সুপ্রিম কোর্ট বারের সব সদস্যের সাধারণ স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

    তাই সাধারণ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং আইনি গবেষণার সুযোগ সহজ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমিতির কার্যনির্বাহী কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

    সেপ্টেম্বর 21, 2026
    আইন আদালত

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সম্ভাব্য যুদ্ধাপরাধের জবাবদিহিতা দিবে কে?

    সেপ্টেম্বর 21, 2026
    বাংলাদেশ

    হজযাত্রীদের নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.