Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট
    আইন আদালত

    ৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের দায়িত্ব, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

    নিউজ ডেস্কআগস্ট 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য।

    রোববার তাদের পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

    গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করা হয়। দায়িত্বের আওতায় রয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়।

    রিট আবেদনকারী সংসদ সদস্যরা হলেন নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

    আইনজীবী শিশির মনিরের দাবি, একই ধরনের জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল। ২০০১ সালে তৎকালীন সরকার মন্ত্রীদের এভাবে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তখন হাইকোর্টে রিট করা হয়।

    শিশির মনির জানান, সেই মামলায় হাইকোর্ট বিভাগ জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। ফলে পুরোনো ওই রায়ের আলোকে এবারও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

    রিটকারীদের আইনজীবীর বক্তব্য, সংবিধানের কাঠামো ও উচ্চ আদালতের আগের রায়ের আলোকে এ ধরনের দায়িত্ব বণ্টনের জন্য সরকারের আইনগত কর্তৃত্ব রয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। তাদের মতে, নির্দিষ্ট সাংবিধানিক বা আইনগত ক্ষমতা ছাড়া এভাবে মন্ত্রী ও হুইপদের প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া আইনগত কর্তৃত্বের সীমা অতিক্রম করতে পারে।

    এখন হাইকোর্টে শুনানির পর বিষয়টি কোন দিকে যায়, সেটিই নির্ধারণ করবে ৬৪ জেলায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এই দায়িত্ব বণ্টন বহাল থাকবে কি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেপালে বন্যার স্রোতে ভেসে আসা ব্যাংক ভল্ট ভেঙে লুট ৯২ লাখ রুপি, গ্রেপ্তার ২৯

    আগস্ট 30, 2026
    অপরাধ

    ব্যাগ ছিনতাইয়ের টানে প্রাণ গেল শিক্ষিকার, ধরা পড়ল দুই ছিনতাইকারী

    আগস্ট 30, 2026
    বাংলাদেশ

    গুম প্রতিকারে নতুন আইন আসছে, ছয় মাসে ঘটেনি কোনো গুম: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.