Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, অক্টো. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৮ বছর ধরে অমিমাংসিত এবি ব্যাংকের চেক ডিজঅনারের মামলা
    আইন আদালত

    ১৮ বছর ধরে অমিমাংসিত এবি ব্যাংকের চেক ডিজঅনারের মামলা

    নিউজ ডেস্কঅক্টোবর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০০৮ সালে করা একটি চেক ডিজঅনারের মামলা ১৮ বছরেও নিষ্পত্তি হয়নি। মামলাটি এর মধ্যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত এবং আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। পরে আবার তা ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে ফিরে এসেছে।

    মামলার বাদী এবি ব্যাংক। ব্যাংকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেন আল আমিন সম্প্রতি ঢাকা জেলা ও দায়রা জজের কাছে অভিযোগ করেছেন। এতে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ ৭ আদালতের বর্তমান বিচারক মো. নিজাম উদ্দিন এবং সাবেক বিচারক মো. বুলবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

    মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালে এবি ব্যাংকের মহাখালী শাখা থেকে মেসার্স সুইপস্টার পেট নামের একটি প্রতিষ্ঠান ঋণ নেয়। খন্দকার মেহমুদ আলম ওই ঋণের গ্যারান্টার ছিলেন।

    ঋণ পরিশোধে প্রতিষ্ঠানটি ব্যর্থ হলে ২০০৮ সালের ২৫ মার্চ মেহমুদ আলম ব্যাংককে একটি চেক দেন। চেকটির মূল্য ছিল ১ কোটি ৯৮ লাখ টাকা। একই দিন ব্যাংক চেকটি নগদায়নের জন্য জমা দেয়। পরে চেকটি ডিজঅনার হয়।

    এরপর ওই বছরের ২১ মে মেহমুদ আলমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করে এবি ব্যাংক।

    মামলায় জামিন নেওয়ার পর আসামি নিজেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে রিভিশন করেন। হাইকোর্টে সুবিধা না পেয়ে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগও সেই আবেদন খারিজ করে দেন।

    এরপর মামলাটি ঢাকার ৭ নম্বর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচার পর্যায়ে আসে। সেখানে আসামিপক্ষ বিভিন্ন সময়ে সময় নেয়। একপর্যায়ে ২০২৪ সালের ১২ আগস্ট রায়ের জন্য মামলাটি ধার্য করা হয়। তবে ওই দিন রায় হয়নি।

    এরপর একাধিকবার রায়ের তারিখ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। মামলার নথি অনুযায়ী, আটবার তারিখ পেছানোর পর সর্বশেষ ২৭ অক্টোবর রায়ের জন্য দিন ধার্য করা হয়।

    মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এবি ব্যাংকের পক্ষ থেকে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এবং মহানগর দায়রা জজের কাছেও আবেদন করা হয়। তবে তাতেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

    এ বিষয়ে ব্যাংকের পক্ষে আবেদনকারী আইনজীবী হোসেন আল আমিন বলেন, মামলাটি প্রায় ১৮ বছর ধরে বিভিন্ন আদালতে ঘুরছে। এত দীর্ঘ সময়েও একটি চেক ডিজঅনারের মামলার নিষ্পত্তি না হওয়া বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বড় উদাহরণ।

    তিনি বলেন, রায়ের জন্য একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও রায় হয়নি। এ কারণে এবি ব্যাংকের পক্ষ থেকে জেলা ও দায়রা জজের কাছে অভিযোগ করা হয়েছে।

    সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোছাম্মদ সুরাইয়া মুস্তারী বলেন, ওই আদালতে পাঁচ শতাধিক মামলা রয়েছে। তবে আলোচিত মামলাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    শিশু কেনাবেচার কালোবাজার: দত্তক আইনের শূন্যতায় বাড়ছে প্রতারণা

    অক্টোবর 5, 2026
    মতামত

    ইট-বালুর শহরে মধ্যবিত্তের ঠিকানা কোথায়?

    অক্টোবর 5, 2026
    আইন আদালত

    হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

    অক্টোবর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.