Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, অক্টো. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক এমপি গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে মামলায় চার্জশিট
    আইন আদালত

    সাবেক এমপি গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে মামলায় চার্জশিট

    নিউজ ডেস্কঅক্টোবর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    সোমবার ৫ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি জানিয়েছেন।

    দুদকের তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মামলায় শারমিন গোলন্দাজকে প্রধান আসামি এবং ফাহমী গোলন্দাজকে সহযোগী আসামি করা হয়েছে।

    তদন্তে শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে ফাহমী গোলন্দাজকে মামলায় আসামি করা হয়েছে।

    দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর পরিবারের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানের পর তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

    এর মধ্যে একটি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অপর মামলাটির তদন্ত এখনো চলছে।

    অন্য মামলায় ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    এ ছাড়া তাঁর ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগও তদন্ত করছে দুদক।

    দুদকের তদন্তে পাওয়া এসব তথ্যের ভিত্তিতেই সাবেক এমপি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    কোন আইনে লেখা আছে, জমি বা বাড়ি না থাকলে চাকরি হবে না?

    অক্টোবর 5, 2026
    আইন আদালত

    ভোক্তা-অধিকার আইন: পণ্য-সেবার বিক্রয় রসিদ না দিলে হতে পারে এক বছরের জেল

    অক্টোবর 5, 2026
    আইন আদালত

    শতকোটি টাকা আত্মসাৎ: বাবুল চিশতীসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন

    অক্টোবর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.