Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাইব্যুনালের রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে: প্রসিকিউটর
    আইন আদালত

    ট্রাইব্যুনালের রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে: প্রসিকিউটর

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। তদন্তের পরিধি দেশজুড়ে বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এটি শেষ করতে আরও সময় লাগতে পারে। তবে তদন্ত কবে শেষ হবে, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

    রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    গাজী এম এইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় সত্তার ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিষয়টি কোনো একটি ঘটনা বা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন সময়ে সংঘটিত নানা ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তদন্তের পরিধি ব্যাপক।

    তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দল হিসেবে এ ধরনের মামলা আগে হয়নি। তাই প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণে সময় লাগবে। তদন্তের কাজ এগিয়ে চললেও এটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা সুনির্দিষ্ট করে জানাননি তিনি।

    দেশজুড়ে চলমান সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রসিকিউটর বলেন, এসব ঘটনা তাঁরাও পর্যবেক্ষণ করছেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

    বিষয়টি ব্যাখ্যা করে তামিম বলেন, মাহবুবুল আলম হানিফের মামলায় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রাইব্যুনাল অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। তবে রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে।

    প্রসিকিউটর আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং দলীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনার বিষয়গুলো খতিয়ে দেখা হতে পারে। এসব বিষয়ে তথ্যপ্রমাণ যাচাই করেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার ও তদন্ত চলছে। এসব মামলায় সাবেক সরকারের শীর্ষ নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা চাইলেন হাইকোর্ট

    নভেম্বর 22, 2026
    আইন আদালত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার দায়িত্ব কার?

    নভেম্বর 22, 2026
    আইন আদালত

    সেলিম প্রধানের মুক্তি ও ন্যায়বিচার চেয়ে সরকারের কাছে রাশিয়ান স্ত্রীর আবেদন

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.