Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এইবার দুদকের মামলা আওয়ামী লীগের সাবেক এমপি শাহে আলম ও স্ত্রীর বিরুদ্ধে
    আইন আদালত

    এইবার দুদকের মামলা আওয়ামী লীগের সাবেক এমপি শাহে আলম ও স্ত্রীর বিরুদ্ধে

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 6, 2026অক্টোবর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম ও তার স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

    আতিয়া আলম মিলির দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪ হাজার ৮২০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬৪ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ থাকার অভিযোগে মামলা করা হবে।

    মঙ্গলবার ৬ অক্টোবর দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

    দুদক জানায়, আতিয়া আলম মিলি ২০২৫ সালের ৩০ এপ্রিল কমিশনে সম্পদ বিবরণী জমা দেন। সেখানে তিনি মোট ৫৬ লাখ ৮৮ হাজার ২২২ টাকার সম্পদ দেখান। এর মধ্যে ১০ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৫ লাখ ৯০ হাজার ২২২ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য দেন।

    তবে সম্পদ বিবরণী যাচাই করে তার নামে মোট ৬৮ লাখ ৯৩ হাজার ৪২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ২২ লাখ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৪৬ লাখ ৯৩ হাজার ৪২ টাকা।

    দুদকের হিসাবে, দাখিল করা বিবরণীর তুলনায় ১২ লাখ ৪ হাজার ৮২০ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। এই সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে আতিয়া আলম মিলির বিরুদ্ধে।

    দুদক আরও জানায়, আয়কর রিটার্ন অনুযায়ী আতিয়া আলম মিলির নামে ৬৪ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা নীট আয় বা সঞ্চয় পাওয়া গেছে। তবে এই অর্থের বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে সংস্থাটি।

    অনুসন্ধানে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৪ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, স্বামী শাহে আলমের অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার উদ্দেশ্যে আতিয়া আলম মিলি তার সঙ্গে যোগসাজশ করে এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

    দুদকের অনুসন্ধানে আতিয়া আলম মিলির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করার মতো তথ্য পাওয়া গেছে। একই ঘটনায় শাহে আলমের বিরুদ্ধে ওই আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

    দুদকের নথিতে শাহে আলমের বিরুদ্ধেও আরও কিছু অভিযোগের কথা বলা হয়েছে। নথি অনুযায়ী, বরিশাল ২ আসনের সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি ১ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

    এ ছাড়া ১২টি ব্যাংক হিসাবে মোট ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

    এসব অভিযোগে শাহে আলমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এ মামলা করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা প্রয়োগ করা হয়েছে।

    দুদক জানিয়েছে, ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    অর্ধশত বক জবাই, নাটোরে তিন শিকারির কারাদণ্ড, ২ জনকে জরিমানা

    অক্টোবর 6, 2026
    বাংলাদেশ

    বরিশাল জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারালেন এক যুবক

    অক্টোবর 6, 2026
    আইন আদালত

    হাইকোর্টের রায় স্থগিত করলো আপিল বিভাগ, ১৫ অক্টোবর ভাইভা

    অক্টোবর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.