Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, অক্টো. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফজলে করিমের রিভিউ আবেদনের শুনানি ১৩ অক্টোবর
    আইন আদালত

    ফজলে করিমের রিভিউ আবেদনের শুনানি ১৩ অক্টোবর

    নিউজ ডেস্কঅক্টোবর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওয়াসিমসহ ছয়জন নিহত হওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়েছে। পরবর্তী শুনানি আগামী ১৩ অক্টোবর।

    বৃহস্পতিবার ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হয়। ফজলে করিমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী।

    শুনানিতে আইনজীবী দাবি করেন, মামলার ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর এলাকায় হলেও ফজলে করিম ওই এলাকার সংসদ সদস্য ছিলেন না। তাই ঘটনার সময় সেখানে তাঁর উপস্থিতি বা সংশ্লিষ্টতার প্রমাণ রাষ্ট্রপক্ষ দিতে না পারলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা করা উচিত।

    আইনজীবীর বক্তব্যের জবাবে ট্রাইব্যুনাল বলেন, মামলায় ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। এখন রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের সাক্ষীদের জেরা করার সুযোগ থাকবে। জেরার সময় প্রয়োজনীয় বিষয় তুলে ধরার সুযোগ রয়েছে।

    এ সময় রিভিউ আবেদনের বিষয়ে আরও কিছু আইনি ব্যাখ্যা জানতে চায় ট্রাইব্যুনাল। প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় চান ফজলে করিমের আইনজীবী। অন্য গ্রেপ্তার আসামিদের আইনজীবীরাও সময় চান। পরে ট্রাইব্যুনাল ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

    এহসানুল হক সমাজী বলেন, রিভিউ আবেদনটি কার্যবিধির ২৬(৩) বিধানের আওতায় করা হয়েছে। এই বিধান অনুযায়ী, ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল কোনো বিষয় পুনর্বিবেচনা করতে পারেন।

    তিনি বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থ’ বলতে কী বোঝায় এবং এর প্রয়োগের পরিধি কী, তা স্পষ্ট করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট রায় ও আইনগত নীতিমালা পর্যালোচনা করা প্রয়োজন। প্রয়োজনে অন্যান্য দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচারিক নীতিও পর্যালোচনা করা হবে।

    এ বিষয়ে প্রস্তুতির জন্য সময় চাওয়ার পর ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করেন এবং ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন বলে জানান আইনজীবী।

    শুনানির সময় ফজলে করিম চৌধুরীসহ গ্রেপ্তার পাঁচ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অন্যরা হলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

    মামলার আসামিরা

    মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম। এ ছাড়া মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে রয়েছেন।

    অভিযোগ গঠনের পর রিভিউ

    জুলাই আন্দোলনের ঘটনায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিনও নির্ধারণ করা হয়।

    এরপর গ্রেপ্তার পাঁচ আসামি অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। গত ২১ সেপ্টেম্বর এসব আবেদনের শুনানি শুরু হয়।

    এর আগে ৫ এপ্রিল রাষ্ট্রপক্ষ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল তা আমলে নেন ট্রাইব্যুনাল।

    যে অভিযোগগুলো আনা হয়েছে

    মামলায় রাষ্ট্রপক্ষ তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে।

    দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে।

    তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্রজনতাকে গুরুতর আহত করার কথা বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, একা প্রিজন ভ্যানে না নেওয়ার আবেদন

    অক্টোবর 8, 2026
    অপরাধ

    কেএনএফের ইউনিফর্ম তৈরিতে অর্থ লেনদেন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

    অক্টোবর 8, 2026
    আইন আদালত

    গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউলের তিন দিনের রিমান্ড

    অক্টোবর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.