Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, অক্টো. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবালটেলের দুই কর্মকর্তার কারাদণ্ড, জরিমানা ৯২৬ কোটি টাকা
    আইন আদালত

    অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবালটেলের দুই কর্মকর্তার কারাদণ্ড, জরিমানা ৯২৬ কোটি টাকা

    নিউজ ডেস্কঅক্টোবর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক টেলিযোগাযোগ সেবার মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থপাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের পৃথক দুই ধারায় তাঁদের মোট ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁদের ১২ বছর কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি। পাশাপাশি অর্থপাচারের অর্থের দ্বিগুণ, ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থপাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় পাচার হওয়া অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা। এর দ্বিগুণ অর্থদণ্ডের পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অন্যদিকে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাঁদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়েও প্রত্যেককে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

    রায়ে বলা হয়েছে, নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান।

    মামলার অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে সেবা রপ্তানির আড়ালে ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার সমান। এ ঘটনায় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    ২০২৬ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে পারেননি। গত ৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত প্রথমে রায়ের জন্য অন্য একটি দিন নির্ধারণ করলেও পরে সোমবার রায় ঘোষণা করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    বিশ্বজুড়ে খাবারের দাম বাড়ছে কেন, সামনে কি আসছে আরও বড় সংকট?

    অক্টোবর 19, 2026
    অর্থনীতি

    কর্ণফুলীর তীরে গড়ে উঠছে পর্যটনকেন্দ্র, থাকবে হাঁটার পথ, রেস্তোরাঁ ও পার্ক

    অক্টোবর 19, 2026
    বাণিজ্য

    জিসিসির সঙ্গে বাণিজ্য চুক্তিতে বছরে ১,৭০০ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা

    অক্টোবর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.